TRENDING:

East Bardhaman News: বারান্দায় অচেনা মোবাইল, চিরকুট! মহিলার অশালীন ছবি দেখিয়ে ১০ লক্ষ টাকার ব্ল্যাকমেল!

Last Updated:

নগ্ন ছবি ভাইরালের হুমকি, ১০ লক্ষ টাকা দাবির অভিযোগে চাঞ্চল্য নাদনঘাটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা,পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী : অশালীন  ছবি ভাইরালের হুমকি, ১০ লক্ষ টাকা দাবির অভিযোগে চাঞ্চল্য নাদনঘাটে। বাড়ির বারান্দায় অচেনা মোবাইল ও চিরকুট উদ্ধার, পুলিশের দ্বারস্থ দম্পতি! পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার দোলগোবিন্দপুর এলাকায় অশালীন  ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা দাবির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক দম্পতি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাড়ির বারান্দায় একটি অচেনা মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন এক গৃহবধূ। মোবাইলের পাশেই ছিল একটি হাতে লেখা চিরকুট। সেখানে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। চিরকুটে উল্লেখ ছিল, মোবাইলে সংরক্ষিত কিছু অশালীন  ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়া হবে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দেওয়া হয়। এমনকি বাড়ির সোনা বিক্রি করে টাকা জোগাড় করার কথাও লেখা ছিল বলে অভিযোগ। হঠাৎ এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। পরে বিষয়টি তাঁর স্বামীকে জানানো হয়। দম্পতির দাবি, উদ্ধার হওয়া মোবাইলটি তাঁদের নয়। কীভাবে সেটি বাড়ির বারান্দায় এল, তা তাঁদের জানা নেই। গৃহবধূর স্বামী বলেন, “সকালে বারান্দায় একটি মোবাইল ও চিরকুট পাই। সেখানে ১০ লক্ষ টাকা চাওয়া হয়েছে। না দিলে অশালীন  ছবি ভাইরাল করার হুমকি দেওয়া হয়েছে। তাই আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।” ঘটনার পর নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ উদ্ধার হওয়া মোবাইলটি পরীক্ষা করছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
নাদনঘাট থানা 
নাদনঘাট থানা 
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: বারান্দায় অচেনা মোবাইল, চিরকুট! মহিলার অশালীন ছবি দেখিয়ে ১০ লক্ষ টাকার ব্ল্যাকমেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল