Madhyamik Exam 2026: অতীত থেকে শিক্ষা! বনপথে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বন্দোবস্ত প্রশাসনের, জানলে আপনিও নিশ্চিন্ত হবেন
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
West Bengal Madhyamik Examination 2026: অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বনপথের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কড়া নিরাপত্তা। নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা। বিস্তারিত রইল আমাদের এই প্রতিবেদেনে।
advertisement
1/4

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে কার্শিয়াং বন বিভাগের তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। বনাঞ্চল পেরিয়ে যেসব পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হয়, তাঁদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে কোনও ঝুঁকি যাতে পরীক্ষার্থীদের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেদিকেই নজর প্রশাসনের। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/4
" width="1080" height="1350" /> বন বিভাগের তরফে জানানো হয়েছে, বন ও বন্যপ্রাণী অধ্যুষিত এলাকা দিয়ে যাতায়াতকারী ৪০০-রও বেশি পরীক্ষার্থীর জন্য নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট রুট চিহ্নিত করে সেই পথেই পরীক্ষার্থীদের চলাচল নিশ্চিত করা হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনার সম্ভাবনা কমে।
advertisement
3/4
বন রাস্তায় অপ্রয়োজনীয় চলাচল বন্ধ রাখতে একাধিক ‘ড্রপ গেট’ বসানো হয়েছে। পাশাপাশি হাতি ও চিতাবাঘ অধ্যুষিত এলাকায় নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। মানব-প্রাণী সংঘাত (HWC) এড়াতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে, যাতে পরীক্ষার্থীদের নিরাপত্তা কোনওভাবেই বিঘ্নিত না হয়।
advertisement
4/4
কার্শিয়াং বন বিভাগের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি পরীক্ষার সময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদনও করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তিতে পরীক্ষার প্রস্তুতিতে মন দিতে পারছে পড়ুয়া ও অভিভাবকরা—এমনটাই মত স্থানীয় মহলের। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam 2026: অতীত থেকে শিক্ষা! বনপথে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বন্দোবস্ত প্রশাসনের, জানলে আপনিও নিশ্চিন্ত হবেন