TRENDING:

West Bengal Election 2026: ভোটের আগে জেলায় অ্যাকশন মোডে বিশাল কেন্দ্রীয় বাহিনী! নজরে ভুটান সীমান্তের স্পর্শকাতর এলাকা, শুরু রুট মার্চ

Last Updated:
West Bengal Election 2026: ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা তুঙ্গে। বিশেষ করে ভারত-ভুটান সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে শুরু হয়েছে টহল। ভোটারদের মনে সাহস জোগাতে জওয়ানদের এই 'অ্যাকশন মোড' বড় পদক্ষেপ হিসেবে দেখছে প্রশাসন।
advertisement
1/5
ভোটের আগে জেলায় অ্যাকশন মোডে বিশাল কেন্দ্রীয় বাহিনী!নজরে ভুটান সীমান্তের এলাকা
আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্ত জয়গাঁ এলাকায় বুধবার বিকেলে রুটমার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সীমান্ত শহর জয়গাঁ এলাকার প্রথম ও দ্বিতীয় ভুটান গেটের সামনে পরিদর্শন করতে দেখা যায় জওয়ানদের। তাঁদের সঙ্গে ছিলেন জয়গাঁ থানার ওসি নয়ন দাস। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
জয়গাঁ এই রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি ছোট শহর। ভুটান সীমান্তের কাছে অবস্থিত এলাকাটি। এই এলাকায় বসবাস নানা সম্প্রদায়ের মানুষের। বৈচিত্রময় এই শহরে রয়েছে কিছু স্পর্শকাতর এলাকা। ভোটের আগে এই এলাকাগুলিতে বিশেষ নজর রাখতে শুরু করেছে প্রশাসন।
advertisement
3/5
জয়গাঁ শহরটি ভুটানের ফুন্টশলিং-এর প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই শহরটি বাণিজ্যের জন্য একটি অত্যন্ত সমৃদ্ধ স্থান। এখানকার অধিকাংশ মানুষের আয়ের প্রধান উৎস ভুটানি নাগরিকদের মাধ্যমে, তাঁরা মাসিক ও সাপ্তাহিক রেশন কিনতে জয়গাঁ শহরে আসেন।
advertisement
4/5
পর্যটনের দিক দিয়েও জয়গাঁ শহরের যথেষ্ট গুরুত্ব রয়েছে। জয়গাঁ এলাকায় বছরের প্রতি সময় পর্যটকদের দেখা যায়। এই এলাকায় রয়েছে জয়গাঁ থানা, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়।রয়েছে এসএসবি ৫৩ ব্যাটেলিয়নের জওয়ানরা।
advertisement
5/5
এদিন বিকেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জয়গাঁ থানার সামনে থেকে শুরু করে সুপারমার্কেট এলাকা পর্যন্ত চলে রুটমার্চ। পাশাপাশি ভুলন টার্নিং এলাকাতেও চলে জওয়ানদের রুট মার্চ। (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal Election 2026: ভোটের আগে জেলায় অ্যাকশন মোডে বিশাল কেন্দ্রীয় বাহিনী! নজরে ভুটান সীমান্তের স্পর্শকাতর এলাকা, শুরু রুট মার্চ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল