TRENDING:

WB Assembly Election 2026: কমিশনের ‘৬ মূলমন্ত্রে’ সাজছে বাংলার বিধানসভা ভোট! অশান্তি রুখতে কী কী করছে পুলিশ? স্পষ্ট করলেন কর্তারা

Last Updated:
West Bengal Assembly Election 2026: নির্বাচন কমিশনের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করতে কোমর বেঁধে নামছে পুলিশ। ৬টি মূলমন্ত্রের ওপর ভিত্তি করে কীভাবে বুথ লেভেল পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করা হবে, তা স্পষ্ট জানিয়েছেন আধিকারিকরা।
advertisement
1/5
কমিশনের ‘৬ মূলমন্ত্রে’ সাজছে বাংলার বিধানসভা ভোট! অশান্তি রুখতে কী কী করছে পুলিশ? স্পষ্ট করলেন কর্তারা
অন্যান্য বছরের থেকে এবার অর্থাৎ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অনেকটাই আলাদা। অন্যান্য বছর যেখানে দফার পর দফা ভোট গ্রহণ হয়ে থাকে সেই জায়গায় এবার মাত্র দু'দফাতেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে। তবে দু'দফায় ভোট গ্রহণ হলেও অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশন ছয় মূলমন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলেছে।
advertisement
2/5
নির্বাচন কমিশন কোন ছয় মূলমন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলেছে? নির্বাচন কমিশনের তরফ থেকে মূলত পুলিশ আধিকারিকদের ছয়টি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে আর সেই ছয়টি গাইডলাইনকে মূলমন্ত্র হিসাবে কার্যকর করার জন্য বদ্ধপরিকর পুলিশ আধিকারিকরা।
advertisement
3/5
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যে ছয়টি মূলমন্ত্র এবার নির্বাচন কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন মেনে চলবে, সেই ছয়টি মূলমন্ত্রের পরিপ্রেক্ষিতে আশা করা হচ্ছে রাজ্যে এবার অন্যরকম ভোট দেখবেন বাসিন্দারা। নির্বাচন কমিশনের তরফ থেকে কী কী গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে?
advertisement
4/5
পুলিশ আধিকারিকদের থেকে জানা যাচ্ছে, কোথাও কোনওরকম অশান্তি, হিংসা যেন না হয়, এটিই হল প্রথম গাইডলাইন। কেউ কাউকে ভয় দেখাতে পারবে না, এটি দ্বিতীয় মূল গাইডলাইন।
advertisement
5/5
টাকা পয়সা ইত্যাদির প্রলোভন দেখিয়ে যেন কেউ কাউকে কেনার চেষ্টা না করেন তা এবার তৃতীয় মূল গাইডলাইন হিসেবে দেখা হবে। চতুর্থ গাইডলাইন হিসেবে নজর দেওয়া হবে ছাপ্পা ভোটের দিকে অর্থাৎ কোনওভাবেই যেন ছাপ্পা ভোট না পড়ে তা নজরে রাখবে পুলিশ প্রশাসন। এর পাশাপাশি পঞ্চম ও ষষ্ঠ মূল গাইডলাইন হিসেবে ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ বুথ যাতে কোনওভাবে জ্যাম না হয় এবং ভোটাররা যেখান থেকে আসছেন সেই জায়গাতেও যেন দুষ্কৃতীরা জ্যাম করতে না পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: কমিশনের ‘৬ মূলমন্ত্রে’ সাজছে বাংলার বিধানসভা ভোট! অশান্তি রুখতে কী কী করছে পুলিশ? স্পষ্ট করলেন কর্তারা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল