TRENDING:

West Bardhaman News: বর্ধমানে অবহেলায় ব্রিটিশ আমলের সম্পদ! ঝোপঝাড়-মরচে পড়ে বেহাল দশা, ধ্বংসের মুখে ঐতিহাসিক স্টিম রোড রোলার

Last Updated:
West Bardhaman News: ব্রিটিশ আমলের উজ্জ্বল নিদর্শন! পশ্চিম বর্ধমানের আসানসোলে অবহেলায় পড়ে রয়েছে দু'টি ঐতিহাসিক মার্শাল স্টিম রোড রোলার। স্থানীয়দের মতে, একসময় এগুলি এলাকার রাস্তা এবং রেললাইন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
advertisement
1/9
বর্ধমানে অবহেলায় ব্রিটিশ আমলের সম্পদ! ধ্বংসের মুখে ঐতিহাসিক স্টিম রোড রোলার
ব্রিটিশ আমলের ঐতিহ্যে মরচে! স্টিম রোড রোলারের করুণ দশা দেখে উঠছে সংরক্ষণের দাবি। একসময় বাংলাকে অন্যান্য রাজ্যের সঙ্গে যুক্ত করতে ঘুরিয়েছে উন্নয়নের চাকা, আজ প্রশাসনের অবহেলায় সেই রোড রোলার ধ্বংসের মুখে। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
2/9
আসানসোলের ভগত সিং মোড়ের চৌরাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ আমলের দু'টি ঐতিহাসিক মার্শাল স্টিম রোড রোলার আজ প্রশাসনের অবহেলা ও উদাসীনতার কারণে মরচে ধরে নষ্ট হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। রোড রোলার দু'টির চারপাশে এত ঘন ঝোপঝাড় ও জঙ্গল গজিয়ে উঠেছে সেখানে প্রবেশ করাও অত্যন্ত কঠিন।
advertisement
3/9
অবাক করার বিষয়, শহরের ব্যস্ত চৌরাস্তার ধারে থাকা সত্ত্বেও এই ঐতিহাসিক রোড রোলারের দিকে কারও নজর পড়েনি। এই জায়গার ঠিক পাশেই আসানসোল পুরনিগমের উদ্যোগে একটি পার্ক তৈরি করা হয়েছে এবং বিশ্ব বাংলা স্মারকও নির্মাণ করা হয়েছে। সেখানে বিপ্লবী শহিদ ভগত সিংয়ের মূর্তি স্থাপন করা হয়েছে। কিন্তু একসময় এই এলাকার উন্নয়নের চাকা ঘোরানো এই ঐতিহাসিক রোড রোলার দু'টিকে যেন সম্পূর্ণ ভুলে গিয়েছে প্রশাসন।
advertisement
4/9
স্থানীয়দের মতে, একসময় এই স্টিম রোড রোলারগুলি এলাকার রাস্তা এবং রেললাইন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই কারণে আসানসোলে থাকা এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদকে এভাবে অবহেলা করা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
advertisement
5/9
এই বিষয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই পুরনিগমের উদ্যোগে এমন ব্যবস্থা করা হবে যাতে এই দু'টি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা যায়। তাঁর মতে, ভবিষ্যৎ প্রজন্ম এই মেশিনগুলি দেখে বুঝতে পারবে সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি কীভাবে উন্নত হয়েছে।
advertisement
6/9
জানা যায়, ইংল্যান্ডে নির্মিত এই মার্শাল স্টিম রোড রোলারগুলির ওজন প্রায় ৩০ টন। এগুলি Marshall, Sons & Company সংস্থার তৈরি। ১৮৪৮ সালে এর প্রতিষ্ঠা হয়েছিল এবং এটি ব্রিটানিয়া আয়রন ওয়ার্কসের অধীনে পরিচালিত হত। এছাড়াও John Fowler and Company স্টিম রোড রোলার তৈরির জন্য পরিচিত ছিল।
advertisement
7/9
ইতিহাসবিদদের মতে, স্টিম রোড রোলারের আগে রাস্তা তৈরির কাজে হাতি ও বলদগাড়ি ব্যবহার করা হত। পরে কাঠ ও কয়লার জ্বালানিতে উৎপন্ন বাষ্পের শক্তিতে চালিত স্টিম রোড রোলার ব্যবহার শুরু হয়।
advertisement
8/9
ধারণা করা হয়, ১৮৬৩ থেকে ১৯১৪ সালের মধ্যে ইংল্যান্ডের Marshall & Sons কোম্পানি থেকে ভারতের বিভিন্ন জায়গায় রাস্তা ও রেললাইন নির্মাণের জন্য এই ধরনের স্টিম রোড রোলার আনা হয়েছিল। দেশের অনেক জায়গায় এখনও এগুলি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষিত রয়েছে। এদিকে আসানসোলে থাকা এই দু'টি স্টিম রোড রোলার সংরক্ষণের দাবিতে এখন স্থানীয় মানুষও সোচ্চার হতে শুরু করেছেন।
advertisement
9/9
তাঁদের দাবি, প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে এই ঐতিহাসিক সম্পদকে সংরক্ষণ করুক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস ও প্রযুক্তিগত উন্নয়নের এই গুরুত্বপূর্ণ সাক্ষীকে কাছ থেকে দেখতে ও জানতে পারে। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: বর্ধমানে অবহেলায় ব্রিটিশ আমলের সম্পদ! ঝোপঝাড়-মরচে পড়ে বেহাল দশা, ধ্বংসের মুখে ঐতিহাসিক স্টিম রোড রোলার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল