West Bardhaman News: জাতীয় সড়কে গাড়ি চালানোয় বাড়ছে খরচ, টোল প্লাজায় দিতে হবে বাড়তি ট্যাক্স! এপ্রিল মাসের প্রথম দিনেই বদলে যাচ্ছে এই নিয়ম
- Published by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman News: বাঁশকোপা টোল প্লাজার ওপর দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করতে খরচ বাড়ছে। টোল ট্যাক্সে যাতায়াত করার বার্ষিক প্যাকেজের দাম বাড়ছে ১ এপ্রিল থেকে। এতদিন যে বার্ষিক প্যাকেজ তিন হাজার টাকায় পাওয়া যেত, সেই প্যাকেজ নিতে এবার বাড়তি খরচ হবে।
advertisement
1/5

পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত বাঁশকোপা টোলট্যাক্সে যাতায়াতের খরচ বাড়ছে সাধারণ মানুষের। গাড়ি নিয়ে যাতায়াত করতে গেলে এবার বার্ষিক প্যাকেজে বাড়তি টাকা খরচ হবে। (প্রতিকী ছবি)
advertisement
2/5
এপ্রিল মাসের এক তারিখ থেকেই বাড়ছে খরচ। ইতিমধ্যেই এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করেছে। পাশাপাশি সড়ক মন্ত্রকের নিয়ম অনুযায়ী নতুন নির্দেশ দ্রুত কার্যকর করতে বলা হয়েছে। (প্রতিকী ছবি)
advertisement
3/5
এতদিন পর্যন্ত জাতীয় সড়কে যাতায়াতের জন্য বার্ষিক প্যাকেজ নিতে খরচ হত ৩০০০ টাকা। তবে এপ্রিল মাসের ১ তারিখ থেকে এই খরচ বেড়ে হবে ৩০৭৫ টাকা। বাঁশকোপা টোল প্লাজা কর্তৃপক্ষ এই বিষয়টি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। (প্রতিকী ছবি)
advertisement
4/5
উল্লেখ্য, এই বার্ষিক প্যাকেজ নিলে টোল প্লাজার ওপর দিয়ে ২০০ বার যাতায়াত করা যায়। যার জন্য এতদিন তিন হাজার টাকা খরচ করতে হত। কিন্তু সেই খরচ বাড়ছে নতুন আর্থিক বছরের প্রথম দিন থেকে। (প্রতিকী ছবি)
advertisement
5/5
তবে এই বার্ষিক প্যাকেজের সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র গাড়িতে ফাসট্যাগ থাকলেই। নচেৎ এই বার্ষিক প্যাকেজের সুবিধা ভোগ করা যাবে না। তাই যাঁরা নিয়মিত টোল প্লাজার ওপর দিয়ে যাতায়াত করেন, তাদের খরচ কিছুটা বাড়ছে। (প্রতিকী ছবি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: জাতীয় সড়কে গাড়ি চালানোয় বাড়ছে খরচ, টোল প্লাজায় দিতে হবে বাড়তি ট্যাক্স! এপ্রিল মাসের প্রথম দিনেই বদলে যাচ্ছে এই নিয়ম