Agriculture News: ঝাল ঝাল কাঁচালঙ্কার প্রেমে পড়ছেন কৃষকরা, অল্প জমিতেই অঢেল আয়! প্রতিদিন ইনকাম করতে জেনে নিন সিক্রেট ফর্মুলা
- Published by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman Agriculture News: ধান, আলু চাষের পাশাপাশি এবার জেলার কৃষকদের ঝোঁক বাড়ছে কাঁচালঙ্কা চাষে। অল্প জমিতে কম বিনিয়োগে কাঁচালঙ্কা চাষে মোটা আয় সম্ভব। সারাবছর চাহিদা থাকার কারণে লাভজনক দাম পাওয়া যায় বাজারে। চাষের ঝুঁকিও কম।
advertisement
1/5

প্রচলিত ধান, গম বা আলুর চাষের বাইরে গিয়ে সবজি বা অন্যান্য চাষে আগ্রহ বাড়ছে এক কৃষকদের। কৃষকরা এখন তেমন চাষের দিকে ঝুঁকছেন, যেখানে ঝুঁকি কম, কিন্তু লাভের পরিমাণ বেশি। তার জন্য চাহিদা বাড়ছে কাঁচালঙ্কা চাষের।
advertisement
2/5
দুই বর্ধমান জেলায় ধান চাষের আধিক্য থাকলেও, পশ্চিম বর্ধমানের কাঁকসা সহ গ্রামীণ এলাকায়গুলিতে অনেকেই কাঁচা লঙ্কা চাষ করছেন। কৃষকদের মতে এই চাষে ঝুঁকি কম, কিন্তু লাভ বেশি।
advertisement
3/5
কৃষকরা বলছেন, এক বিঘা জমিতে মোটামুটি সাত থেকে আটশো কাঁচা লঙ্কা গাছ লাগানো সম্ভব। দু'মাসের মধ্যেই ফসল পাওয়া শুরু হয়ে যায়। আর সারা বছরই চাহিদার কারণে কাঁচা লঙ্কা বাজারে লাভজনক দামে বিক্রি করা সম্ভব।
advertisement
4/5
কৃষকদের কথায, কাঁচা লঙ্কা গাছে কীটপতঙ্গের উৎপাত তুলনামূলক কম। তাছাড়াও ভাল করে মাটিতে গোবর সার আর সরিষার খোল দিলে ভাল ফলন পাওয়া যায়। তবে গাছের গোড়ায় যাতে পিঁপড়ে বা অন্য পোকামাকড়ের আক্রমণ না হয়, সেদিকে নজর রাখতে হবে। সঙ্গে গাছের গোড়ায় জল জমতে দিলে চলবে না।
advertisement
5/5
কৃষি বিশেষজ্ঞদের কথায়, শুরুতে লঙ্কা চাষের খরচ একটু বেশি মনে হলেও ফলন শুরু হওয়ার পর থেকে কৃষকের ঘরের নিয়মিত লাভ আসতে শুরু করেন। এক একটি গাছ থেকে বেশ কয়েক মাস পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে। তাছাড়া ভালো মানের কাঁচালঙ্কা হলে বাজারে দাম আরও বেশি পাওয়া যায়। ফলে কৃষকদের লাভের পরিমাণ আরও বাড়ে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Agriculture News: ঝাল ঝাল কাঁচালঙ্কার প্রেমে পড়ছেন কৃষকরা, অল্প জমিতেই অঢেল আয়! প্রতিদিন ইনকাম করতে জেনে নিন সিক্রেট ফর্মুলা