TRENDING:

Weather Update: উত্তরবঙ্গের পাহাড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণের আবহাওয়ার ১৮০ ডিগ্রি পরিবর্তন

Last Updated:
Weather Update: দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে, সর্বোচ্চ তাপমাত্রাও ক্রমশ বাড়বে।
advertisement
1/5
উত্তরবঙ্গের পাহাড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণের আবহাওয়ার ১৮০ ডিগ্রি পরিবর্তন
উত্তরবঙ্গে পার্বত্য ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। আগামিকাল বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।
advertisement
2/5
উত্তরবঙ্গের বাকি এলাকায় শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী চার দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, তারপর থেকে বাড়বে তাপমাত্রা।
advertisement
3/5
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে, সর্বোচ্চ তাপমাত্রাও ক্রমশ বাড়বে। দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
4/5
কলকাতায় আজ, অর্থাৎ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল ১৯ বা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
5/5
মঙ্গল বা বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। রবিবার কলকাতায় দুপুরের পর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: উত্তরবঙ্গের পাহাড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণের আবহাওয়ার ১৮০ ডিগ্রি পরিবর্তন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল