TRENDING:

Weather Update: কাটেনি দুর্যোগের মেঘ, আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী! উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

Last Updated:
Weather Update: বুধবারও উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ। পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০/৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইবে।
advertisement
1/5
কাটেনি দুর্যোগের মেঘ, আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী!
সপ্তাহের শুরুতেই ঝড়বৃষ্টির দাপটে তছনছ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বসন্তের অকাল নিম্নচাপ সঙ্গে দোসর শিলাবৃষ্টি। বহু ক্ষয়ক্ষতি হয়েছে। শিলার আঘাতে চাষিদের পরিশ্রমের ফসল নষ্ট হয়েছে। বাড়ির টিনের ছাল ছিদ্র হয়েছে। বুধবার উত্তরবঙ্গে আবহাওয়ার সামান্য বদল। বেশ কিছু জেলা মেঘলা,  বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। আবার কিছু জেলায় হালকা রোদ, দিনভর শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
2/5
বুধবার দিনভর উত্তরবঙ্গে দ্বিমুখী আবহাওয়া। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০/৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইবে। শুক্র ও শনিবার রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। 
advertisement
3/5
সকাল থেকে শিলিগুড়ির আকাশ পরিষ্কার। হালকা হিমেল হাওয়া বইছে। মনোরম আবহ। তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি। দার্জিলিংয়ের আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে। ঝড়বৃষ্টির ফলে শীতের চাদর। তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে মেঘলা আকাশ। ঠান্ডার পরশ রয়েছে। তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি।
advertisement
4/5
এখনও ঝড়ের তাণ্ডব কাটেনি জলপাইগুড়িতে। বুধেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডুয়ার্সের মাথাতেও ঘনাচ্ছে মেঘ। রাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
5/5
সকাল থেকে আলিপুরদুয়ারে রোদের দেখা। বৃষ্টির সম্ভাবনা নেই। কোচবিহার, মালদহে সকাল থেকে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হালকা হাওয়াও বইছে। গঙ্গারামপুর এবং বালুরঘাটেও মেঘলা আবহ। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: কাটেনি দুর্যোগের মেঘ, আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী! উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল