TRENDING:

Weather Update: দার্জিলিং যাওয়ার প্ল্যান? শীতের বিদায়ঘণ্টা উত্তরবঙ্গে! পাহাড়ে রাতের বেলা কেমন ঠান্ডা? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট

Last Updated:
Weather Update: অন্যদিকে পাহাড়ে এখনও তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়া বজায় রয়েছে। দার্জিলিংয়ে দিনের তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং কালিম্পংয়ে ১৭ ডিগ্রি থাকায় পাহাড়ি এলাকায় শীতের আমেজ এখনও অনুভূত হচ্ছে। সকালের কুয়াশা ও ঠান্ডা হাওয়া পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠছে।
advertisement
1/5
দার্জিলিং যাওয়ার প্ল্যান? শীতের বিদায়ঘণ্টা উত্তরবঙ্গে! পাহাড়ে রাতের বেলা কেমন ঠান্ডা?
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গে শীতের রেশ কাটিয়ে ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়ার চরিত্র। ফেব্রুয়ারির শুরুতেই দিনের বেলায় উষ্ণতার অনুভূতি বাড়তে শুরু করেছে বিভিন্ন জেলায়। সকালের হালকা শীত থাকলেও বেলা বাড়তেই রোদের তেজে স্বস্তির বদলে গরমের আভাস পাচ্ছেন সাধারণ মানুষ।
advertisement
2/5
মালদহে দিনের তাপমাত্রা পৌঁছেছে ২৬.৫ ডিগ্রিতে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও প্রায় একই ছবি—উত্তর দিনাজপুরে ২৬.৯ ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরে ২৫.৫ ডিগ্রি তাপমাত্রা নথিভুক্ত হয়েছে। কোচবিহারেও পারদ ছুঁয়েছে ২৫.৬ ডিগ্রি, যা এই সময়ের তুলনায় কিছুটা বেশি বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
ডুয়ার্স ও সংলগ্ন এলাকাতেও উষ্ণতার প্রভাব স্পষ্ট। জলপাইগুড়িতে তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি এবং আলিপুরদুয়ারে ২৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। দিনের বেলায় রোদের তেজ বাড়ায় বাইরে বেরোতে গিয়ে অনেকেই হালকা অস্বস্তি অনুভব করছেন। যদিও সন্ধ্যা নামলেই আবার খানিকটা ঠান্ডাভাব ফিরে আসছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
অন্যদিকে পাহাড়ে এখনও তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়া বজায় রয়েছে। দার্জিলিংয়ে দিনের তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং কালিম্পংয়ে ১৭ ডিগ্রি থাকায় পাহাড়ি এলাকায় শীতের আমেজ এখনও অনুভূত হচ্ছে। সকালের কুয়াশা ও ঠান্ডা হাওয়া পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
শিলিগুড়িতে দিনের তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি ছুঁয়েছে, যা সমতলের উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে ধীরে ধীরে শীত বিদায় নেওয়ার পথেই হাঁটছে উত্তরবঙ্গ। ঋতু পরিবর্তনের এই সময়ে সতর্ক থাকার পাশাপাশি জলপান ও স্বাস্থ্য নিয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: দার্জিলিং যাওয়ার প্ল্যান? শীতের বিদায়ঘণ্টা উত্তরবঙ্গে! পাহাড়ে রাতের বেলা কেমন ঠান্ডা? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল