TRENDING:

CNG Bus Routes in WB: নিত্যযাত্রীদের জন্য সুখবর! জেলার রাস্তায় এবার এসি সিএনজি বাস, বারাসত থেকে বারুইপুর— একনজরে দেখে নিন নতুন রুটগুলি

Last Updated:
CNG Bus Routes in WB: দূষণ কমাতে জেলা থেকে শহরমুখী একাধিক রুটে বিলাসবহুল সিএনজি এসি বাস নামাচ্ছে রাজ্য সরকার। অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের জন্য এই পরিষেবা বড় স্বস্তি
advertisement
1/5
জেলার রাস্তায় এবার এসি সিএনজি বাস! বারাসত থেকে বারুইপুর— একনজরে দেখে নিন নতুন রুটগুলি
জেলার রাস্তায় এবার দেখা মিলবে  সিএনজি চালিত বাসের! পরিবেশবান্ধব এমনই গণপরিবহণের দিকে আরও একধাপ এগিয়ে রাজ্য সরকার এই উদ্যোগ নিচ্ছে বলে সরকারি সূত্রে খবর। দূষণ কমানো এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সূত্রের খবর, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এই সিএনজি বাসগুলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে শহরমুখী যাত্রীদের জন্য বিশেষভাবে উপযোগী হবে। (তথ্য-রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/5
প্রতিদিন কর্মসূত্রে হাজার হাজার মানুষ জেলার বিভিন্ন এলাকা থেকে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে যাতায়াত করেন। তাঁদের যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যময় ও দূষণমুক্ত করতে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসন।
advertisement
3/5
সরকারি সূত্রে প্রাথমিকভাবে যে রুটগুলির কথা জানা গিয়েছে, সেগুলি হল- বেলগাছিয়া থেকে ইকো স্পেস(নিউ টাউন), কুঁদঘাট–বারাসত, জোকা–বারাসত, টালিগঞ্জ–হাবরা, কলকাতা বিমানবন্দর –বারাসত, সেক্টর ফাইভ–যাদবপুর, হাওড়া–ব্যারাকপুর এবং সল্টলেক–বারুইপুর।
advertisement
4/5
উল্লেখ্য, অতীতে বিভিন্ন রুটে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় জেলার সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুন করে এই সিএনজি বাস পরিষেবা চালু হলে জেলার মানুষদের বাড়তি সুবিধা মিলবে বলেই মনে করা হচ্ছে। বিশেষত অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং নিত্যযাত্রীদের কাছে এই পরিষেবা কার্যকর হয়ে উঠতে পারে।
advertisement
5/5
খবর প্রকাশ্যে আসার পর থেকেই জেলাজুড়ে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। তবে এখন দেখার, কবে আনুষ্ঠানিকভাবে এই বাসগুলি রাস্তায় নেমে যাত্রী পরিষেবা শুরু করে। প্রশাসনের তরফে নির্দিষ্ট সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।(তথ্য-রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
CNG Bus Routes in WB: নিত্যযাত্রীদের জন্য সুখবর! জেলার রাস্তায় এবার এসি সিএনজি বাস, বারাসত থেকে বারুইপুর— একনজরে দেখে নিন নতুন রুটগুলি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল