TRENDING:

WB Assembly Election 2026: ভোট ঘোষণা হতেই বীরভূমে শোরগোল! সাঁইথিয়ায় রূপা সাহাকে প্রার্থীর দাবিতে পোস্টার, সিউড়িতে দেওয়াল লিখনে গোবর

Last Updated:
WB Assembly Election 2026: ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই বীরভূমের রাজনীতিতে চরম নাটকীয় মোড়। একদিকে সাঁইথিয়ায় রূপা সাহাকে প্রার্থী করার দাবিতে পোস্টার ঘিরে চাঞ্চল্য, অন্যদিকে সিউড়িতে তৃণমূল প্রার্থীর সমর্থনে করা দেওয়াল লিখন গোবর দিয়ে মুছে দেওয়ার ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা।
advertisement
1/8
ভোট ঘোষণা হতেই বীরভূমে শোরগোল! সাঁইথিয়ায় রূপা সাহাকে প্রার্থীর দাবিতে পোস্টার, সিউড়িতে দেওয়াল লিখনে গোবর
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর রাজ্যের শাসক দল তৃণমূল প্রায় সব ক'টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। অন্যান্য জেলার মতো বীরভূমের ১১ টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। তবে এই নাম ঘোষণার পরেই পরপর দু'টি ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে জেলায়। (ছবি ও তথ্য: মাধব দাস)
advertisement
2/8
প্রথম যে ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সেই ঘটনাটি সাঁইথিয়া বিধানসভা এলাকার। তৃণমূলের তরফ থেকে সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হিসেবে পুনরায় টিকিট দেওয়া হয়েছে নীলাবতী সাহাকে।
advertisement
3/8
কিন্তু বুধবার হঠাৎ করেই পুরন্দরপুরের একডালিয়া মোড়ের কাছে দেখা যায়, রূপা সাহাকে প্রার্থী হিসাবে দাবি তুলে পোস্টার পড়ে রয়েছে।
advertisement
4/8
এই ঘটনায় সিউড়ি দু'নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম স্পষ্টভাবেই জানিয়েছেন, "এসব বিজেপির নোংরামো। তাদের আইটি সেল এইসব কাজ করছে এলাকায় বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করার জন্য।"
advertisement
5/8
বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি দাবি করেছেন, "তৃণমূলের নিজেদের লড়াই এখন খেলা চলছে সাঁইথিয়া বিধানসভায়। খেলা হবে বলেছিল তৃণমূল, সেই খেলা এখন হচ্ছে নিজেদের মধ্যেই।"
advertisement
6/8
অন্যদিকে যাকে টিকিট দেওয়ার দাবিতে এমন পোস্টার অর্থাৎ সেই রূপা সাহা জানিয়েছেন, "এলাকায় বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করার জন্যই কেউবা কারা এমনটা করেছে। দল যাকে প্রার্থী করেছে, তার হয়েই সবাই প্রচার এবং তাকে জেতানোর প্রচেষ্টা করা হবে।" এর পাশাপাশি বুধবারের এই ঘটনার পর বৃহস্পতিবার রূপা সাহা নিজেই নীলাবতী সাহার সমর্থনে দেওয়াল লিখনে ঝাঁপিয়ে পড়েন।
advertisement
7/8
অন্যদিকে সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির নামের সমর্থনে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের বারাবন সংসদের বাগদীপাড়ায় দেওয়াল লিখনে রাতের অন্ধকারে কেউ বা কারা গোবর লেপে দেয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে এই ঘটনা লক্ষ্য করা যায়।
advertisement
8/8
ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, এলাকায় ঝামেলা সৃষ্টি করার জন্য কেউ বা কারা এমন ঘটনা করে থাকলে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং এলাকার তৃণমূল কর্মীরা দেওয়াল লিখনের উপর গোবরের লেপন জল দিয়ে মুছে দেয়। (ছবি ও তথ্য: মাধব দাস)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: ভোট ঘোষণা হতেই বীরভূমে শোরগোল! সাঁইথিয়ায় রূপা সাহাকে প্রার্থীর দাবিতে পোস্টার, সিউড়িতে দেওয়াল লিখনে গোবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল