TRENDING:

WB Assembly Election 2026: চপ ভাজছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল! আসানসোলে খুন্তি হাতে নেত্রীর কাণ্ড দেখে সবাই অবাক, ভোটের উত্তাপ এবার কড়াইয়ে

Last Updated:
WB Assembly Election 2026: আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় প্রচারে গিয়ে চপ ভাজলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। একটি ছোট চপের দোকানের সামনে গিয়ে হাজির হন। সেখানেই চপ ভাজতে দেখা গিয়েছে তাঁকে। যা দেখে রীতিমত চমকে গেলেন সাধারণ মানুষ।
advertisement
1/5
চপ ভাজছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, নেত্রীর কাণ্ড দেখে সবাই অবাক
প্রচারে বেরিয়ে ফের চমক দিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বিজেপি প্রার্থীকে এই ভাবে দেখে রীতিমত অবাক হয়েছেন সাধারণ মানুষ। তিনি বিরোধী পক্ষকে কটাক্ষ করতে ছাড়েননি।
advertisement
2/5
প্রচারে বেরিয়ে চপ ভাজতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। তিনি আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় প্রচার চালানোর সময় এলাকার একটি ছোট চপের দোকানের সামনে গিয়ে হাজির হন।
advertisement
3/5
তারপর সেখানেই বিজেপির হেভিওয়েট এই প্রার্থীকে চপ ভাজতে দেখা গিয়েছে। যা নিয়ে জেলার রাজনীতিতে রীতিমতো চর্চা শুরু হয়েছে। যদিও চপ ভাজার সময় তিনি বিরোধী পক্ষকে কটাক্ষ করতে ছাড়েননি।
advertisement
4/5
উল্লেখ্য, গত সোমবার রাতে তিনি প্রচারে যান আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত ৩৮ নম্বর ওয়ার্ডে। সেখানে গিয়েই তিনি প্রচার করতে করতে চপের দোকানে ঢুকে পড়েন এবং চপ ভাজতে শুরু করেন।
advertisement
5/5
বিধানসভা নির্বাচন ২০২৬-এ আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ফের একবার অগ্নিমিত্রা পলকে প্রার্থী করেছে বিজেপি। নাম ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। সাইকেলে প্রচার চালিয়ে তিনি চমক দিয়েছিলেন। এবার প্রচারে বেরিয়ে তিনি চপ ভেজে চমকে দিলেন সকলকে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: চপ ভাজছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল! আসানসোলে খুন্তি হাতে নেত্রীর কাণ্ড দেখে সবাই অবাক, ভোটের উত্তাপ এবার কড়াইয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল