TRENDING:

Train Cancel: ১০, ১৩, ১৫ মার্চ প্রচুর ট্রেন বাতিল! কোন কোন ট্রেন বাতিল? কোন ট্রেন চলবে অন্য রুটে? জানুন

Last Updated:
Train Cancel: রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে। 
advertisement
1/6
১০, ১৩, ১৫ মার্চ প্রচুর ট্রেন বাতিল! কোন কোন ট্রেন বাতিল? কোন ট্রেন চলবে অন্য রুটে? জানুন
*দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে আবারও রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এই সময়কালে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরীতে চলবে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।
advertisement
2/6
*রেলের তরফে জানান হয়েছে, ৯ মার্চ সোমবার থেকে আগামী ১৫ মার্চ রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য ‘রোলিং ব্লক’ নেওয়া হয়েছে। এই কারণেই ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, "রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য চারটি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেনের রুট আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে।"
advertisement
3/6
*আগামী ১০, ১৩ ও ১৫ মার্চ বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। ৯ মার্চ ও আগামী ১০, ১১, ১৫ মার্চ বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ১০, ১৩ ও ১৫ মার্চ বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার। আগামী ১০ মার্চ বাতিল থাকবে ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম- ধানবাদ -ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার।
advertisement
4/6
*যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ১০ মার্চ আদ্রায় আংশিকভাবে সমাপ্ত/সূচিত হবে। এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান–হাটিয়া–বর্ধমান মেমু প্যাসেঞ্জারের। আগামী ১০ মার্চ গোমো রেল স্টেশনে আংশিকভাবে সমাপ্ত/সূচিত হবে। এই সময়ে গোমো–হাটিয়া–গোমো অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।
advertisement
5/6
*পথ পরিবর্তন থাকবে টাটানগর–হাটিয়া এক্সপ্রেস আগামী ১১ ও ১৪ মার্চ চাণ্ডিল–পুরুলিয়া–কোটশিলা–মুরি রুটের পরিবর্তে চাণ্ডিল–গুন্ডা বিহার–মুরি রুটে চলবে। পুনঃনির্ধারণ চলবে বোকারো–আসানসোল মেমু প্যাসেঞ্জার ৯ মার্চ ও আগামী ১৪ মার্চ ও বোকারো থেকে ১ ঘণ্টা বিলম্বে প্রস্থান করবে।
advertisement
6/6
*রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Train Cancel: ১০, ১৩, ১৫ মার্চ প্রচুর ট্রেন বাতিল! কোন কোন ট্রেন বাতিল? কোন ট্রেন চলবে অন্য রুটে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল