TRENDING:

Train Cancel: মালদহ ডিভিশনে ট্রাফিক-পাওয়ার ব্লক! বাতিল, পুননির্ধারিত একাধিক ট্রেন, যাত্রার আগে সময়সূচি দেখুন

Last Updated:
Train Cancel: ২২ ফেব্রুয়ারি ট্রাফিক ও পাওয়ার ব্লক প্রয়োজন, সেই কারণে সকাল ১০টা থেকে বিকেল ৪ঃ১০ মিনিট পর্যন্ত মোট ৬ ঘন্টা ১০ মিনিট সাইডিং-সহ স্টেশনের সব লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ফলে বাতিল ও পুননির্ধারিত একাধিক ট্রেন, যাত্রার আগে জানুন...
advertisement
1/6
মালদহ ডিভিশনে ট্রাফিক-পাওয়ার ব্লক! বাতিল, পুননির্ধারিত একাধিক ট্রেন, নয়া সময়সূচি দেখুন
*মালদহ ডিভিশনে বাতিল ও পুননির্ধারিত একাধিক ট্রেন। বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরার আগে দেখে নিন আপনার ট্রেনের সময়সূচি। মালদহ ডিভিশনে রেল পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য সাময়িকভাবে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে মালদহ রেল ডিভিশন।
advertisement
2/6
*রেল সূত্রে জানা গিয়েছে, পীরপৈন্তী স্টেশনে ১২ মিটার চওড়া একটি নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। প্ল্যাটফর্ম নং ১ ও ২-এর মধ্যে কিমি ২৫৪/৩৯-৪১ স্টিল গার্ডার বসানোর কাজ চলবে।
advertisement
3/6
*যার ফলে আগামী ২২ ফেব্রুয়ারি ট্রাফিক ও পাওয়ার ব্লক প্রয়োজন হবে। এই কাজের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৪ঃ১০ মিনিট পর্যন্ত মোট ৬ ঘণ্টা ১০ মিনিট সাইডিং-সহ স্টেশনের সব লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক কার্যকর থাকবে।
advertisement
4/6
*ফলে একাধিক ট্রেনের পরিষেবায় প্রভাব পড়বে বলে জানিয়েছে পূর্ব রেলের মালদহ ডিভিশন কর্তৃপক্ষ। ট্রেন নম্বর ৭৩৪২০ ভাগলপুর হসাহেবগঞ্জ ডেমু এবং ট্রেন নম্বর ৬৩৪১১ ও ৬৩৪১২ সাহেবগঞ্জ-ভাগলপুর-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন সম্পূর্ণভাবে বাতিল থাকবে।
advertisement
5/6
*ট্রেন নাম্বার ৫৩৪০৩ রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার ট্রেনটি রামপুরহাট স্টেশন থেকে নির্ধারিত সময় থেকে ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে। মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "যাত্রী নিরাপত্তা ও ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে এই কাজ অত্যন্ত প্রয়োজনীয়।"
advertisement
6/6
*তিনি আরও জানান, "সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে রেল প্রশাসন এবং যাত্রার আগে ট্রেনের সময়সূচি যাচাই করার অনুরোধ জানান হয়েছে।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Train Cancel: মালদহ ডিভিশনে ট্রাফিক-পাওয়ার ব্লক! বাতিল, পুননির্ধারিত একাধিক ট্রেন, যাত্রার আগে সময়সূচি দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল