TRENDING:

ISKCON: সেজে উঠেছে মায়াপুর, ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা মহোৎসবের সূচনা! চলবে টানা ৩৫ দিন

Last Updated:
ISKCON: ৫ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে এই উৎসব। এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ব বৈষ্ণব সম্মেলন, ৭২ কিমি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকাবিহার, ভাগবত পাঠ, সেমিনার, নাটক, ভজন-কীর্তন, গঙ্গা পূজা ও বিনামূল্যে প্রসাদ বিতরণ।
advertisement
1/6
ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা মহোৎসবের সূচনা! চলবে টানা ৩৫ দিন
গৌড় পূর্ণিমা মহোৎসব উপলক্ষে ইসকন মায়াপুরে শুরু হল ফ্ল্যাগ হোস্টিং ও বিশেষ পূজার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা। দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছে মায়াপুর প্রাঙ্গণ।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
ইসকন মায়াপুরে বছরভর নানা ধর্মীয় অনুষ্ঠান হলেও, তার মধ্যে গৌড় পূর্ণিমা মহোৎসব অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। কারণ এই দিনেই যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি পালিত হয়। এবছর তাঁর ৫৪০তম আবির্ভাব বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে।
advertisement
3/6
ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, এবছর মোট ৩৫ দিন ধরে এই মহোৎসব চলবে। চিরাচরিত নিয়ম ও প্রথা মেনে ফ্ল্যাগ হোস্টিং ও বিশেষ পূজার মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয়েছে। তিনি আরও জানান, এই অনুষ্ঠানের মধ্য দিয়েই গৌড় পূর্ণিমা মহোৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।
advertisement
4/6
ইসকন সূত্রে জানা যায়, এই সময়ে কীর্তন মেলা, অধিবাস, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। নবদ্বীপের নয়টি দ্বীপ জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত স্থানে পরিক্রমার আয়োজন করা হয়েছে। সেখানে বাংলা সহ বিভিন্ন ভাষায় ধর্মীয় বাণী ও আলোচনা হবে।
advertisement
5/6
৩১ জানুয়ারি থেকে ৫ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে এই উৎসব। এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ব বৈষ্ণব সম্মেলন, ৭২ কিমি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকাবিহার, ভাগবত পাঠ, সেমিনার, নাটক, ভজন-কীর্তন, গঙ্গা পূজা ও বিনামূল্যে প্রসাদ বিতরণ।
advertisement
6/6
১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি চলবে কীর্তন মেলা এবং ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। এছাড়া ২৮ ফেব্রুয়ারি শান্তিপুরের বাবলায় মাধবেন্দ্র পুরীপাদের স্মরণ উৎসব পালিত হবে, সার্বিকভাবে, ভক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে মায়াপুরে গৌড় পূর্ণিমা মহোৎসব এবারও এক অনন্য মাত্রা পেয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
ISKCON: সেজে উঠেছে মায়াপুর, ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা মহোৎসবের সূচনা! চলবে টানা ৩৫ দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল