TRENDING:

Birbhum News: মাধ্যমিক শুরু হতেই পরীক্ষার্থীদের যাতায়াতে স্বস্তির দাবি, সিউড়ি হাটজনবাজার রেল ওভারব্রিজ খোলার আবেদন

Last Updated:
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পৌরসভার সমস্ত প্রতিনিধি এবং তৃণমূলের সিউড়ি শহর নেতৃত্ব। তাঁদের দাবি, পরীক্ষার সময়টুকুর জন্য হলেও রেল ওভারব্রিজ খুলে দিলে পরীক্ষার্থীদের বড় সুবিধা হবে।
advertisement
1/5
মাধ্যমিক শুরু হতেই পরীক্ষার্থীদের যাতায়াতে স্বস্তির দাবি, রেল ওভারব্রিজ খোলার দাবি
সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক। পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে শুরু থেকেই উদ্বেগ তৈরি হয়েছে সিউড়ি শহরে। বিশেষ করে হাটজনবাজার রেলগেট এলাকায় প্রতিদিনের যানজট পরীক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা বাড়িয়েছে।
advertisement
2/5
এই পরিস্থিতিতে হাটজনবাজারের রেল ওভারব্রিজ খুলে দেওয়ার দাবিতে রেলের কাছে স্মারকলিপি জমা দেয় তৃণমূল কংগ্রেস। রবিবার সিউড়ি স্টেশনমাস্টারের মাধ্যমে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেল ম্যানেজারের কাছে ওই স্মারকলিপি পাঠানো হয়।
advertisement
3/5
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পৌরসভার সমস্ত প্রতিনিধি এবং তৃণমূলের সিউড়ি শহর নেতৃত্ব। তাঁদের দাবি, পরীক্ষার সময়টুকুর জন্য হলেও রেল ওভারব্রিজ খুলে দিলে পরীক্ষার্থীদের বড় সুবিধা হবে।
advertisement
4/5
স্থানীয়দের অভিযোগ, হাটজনবাজার রেলগেটের যানজট এড়াতে পরীক্ষার্থীদের প্রায় এক ঘণ্টা আগে বাড়ি থেকে বেরোতে হচ্ছে। এতে যেমন মানসিক চাপ বাড়ছে, তেমনই তাড়াহুড়ো করে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে।
advertisement
5/5
এ বিষয়ে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউড়ি জানান, এই ধরনের কোনও আবেদন এলে তার সমস্ত দিক খতিয়ে দেখা হবে। এখন পরীক্ষার্থী ও অভিভাবকরা রেলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Birbhum News: মাধ্যমিক শুরু হতেই পরীক্ষার্থীদের যাতায়াতে স্বস্তির দাবি, সিউড়ি হাটজনবাজার রেল ওভারব্রিজ খোলার আবেদন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল