Sundarban School Garden: স্কুল তো নয়, যেন...! পড়ুয়াদের পাশাপাশি মন ভরছে বাসিন্দাদেরও, দেশি-বিদেশি বিরল ফুলের বাহারে নজির সুন্দরবনে
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Madhab Das
Last Updated:
Sundarban School Garden: নোনা জলের সুন্দরবনের বুকে এক টুকরো নন্দনকানন! কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন প্রাঙ্গণে ফুটেছে দেশি-বিদেশি হরেক প্রজাতির বিরল ফুল। স্কুলের এই অভিনব উদ্যোগ কেবল পড়ুয়াদের পাঠ্যবইয়ের বাইরে প্রকৃতির পাঠ দিচ্ছে না, বরং মুগ্ধ করছে গোটা সুন্দরবনবাসীকে।
advertisement
1/6

বসন্তের শুরুতেই ফুলের রঙিন সমাহারে সেজে উঠেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন। স্কুল প্রাঙ্গণে এখন চোখে পড়ছে রুদ্রপলাশ, জাকারান্ডা, ছাতিম, বকুল-সহ বিভিন্ন প্রজাতির গাছে ফুটে থাকা ফুলের অপরূপ সৌন্দর্য, যা ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় মানুষজনেরও দৃষ্টি আকর্ষণ করছে।
advertisement
2/6
শুধু দেশীয় গাছই নয়, স্কুল চত্বরে রয়েছে উত্তর ভারতের জাকারান্ডার মতো ভিন্ন ভূখণ্ডের গাছও। এর সঙ্গে লতা জাতীয় উদ্ভিদের মধ্যে পারুলতা ও ঘুঘুলতার উপস্থিতি পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিভিন্ন ক্রিপার ও বিরল প্রজাতির গাছের সমাহারে পুরো ক্যাম্পাস যেন এক ছোট্ট উদ্ভিদ উদ্যানের রূপ নিয়েছে।
advertisement
3/6
প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী অধ্যয়নরত এই স্কুলে পরিবেশ সচেতনতা ও প্রকৃতি চর্চাকে শিক্ষার অংশ হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষকদের উদ্যোগে ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলের গাছ লাগানো হয়েছে, যার ফলে এখন স্কুল প্রাঙ্গণে দেশ-বিদেশের নানা প্রজাতির উদ্ভিদের দেখা মিলছে।
advertisement
4/6
প্রকৃতি ও শিক্ষাকে একসঙ্গে যুক্ত করে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকার স্কুলটি রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছেও একটি অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে। পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে শিক্ষার নতুন দিশা দেখাচ্ছে কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন।
advertisement
5/6
এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশ সবুজ হয়ে উঠছে, অন্যদিকে ছাত্রছাত্রীদের মধ্যে গাছ লাগানো ও সংরক্ষণের আগ্রহও বাড়ছে। অনেক শিক্ষার্থীই এখন বাড়িতেও গাছ লাগানোর বিষয়ে উৎসাহ দেখাচ্ছে বলে স্কুল কর্তৃপক্ষের দাবি।
advertisement
6/6
প্রকৃতি ও শিক্ষাকে একসঙ্গে যুক্ত করে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকার স্কুলটি রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছেও একটি অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে। পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে শিক্ষার নতুন দিশা দেখাচ্ছে কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Sundarban School Garden: স্কুল তো নয়, যেন...! পড়ুয়াদের পাশাপাশি মন ভরছে বাসিন্দাদেরও, দেশি-বিদেশি বিরল ফুলের বাহারে নজির সুন্দরবনে