TRENDING:

Success Story: মাটির ভাঁড়ে সরজমাট ঘন দুধের চায়ে মন জয় ক্রেতাদের, সংসারের হাল ফেরালেন উদ্যমী তরুণ

Last Updated:
Success Story:রবিন ধীবরের উদ্যোগ প্রমাণ করে, সঠিক ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে অল্প থেকেই বড় সাফল্য অর্জন করা সম্ভব। তাঁর এই লড়াই ও সাফল্যের গল্প আজ নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে আরও অনেককে।
advertisement
1/6
মাটির ভাঁড়ে সরজমাট ঘন দুধের চায়ে মন জয় ক্রেতাদের, সংসারের হাল ফেরালেন উদ্যমী তরুণ
পরিবারের হাল ধরতে চা ব্যবসা, প্রথমবার চা দোকান করেই সাফল্য পেলেন পুরুলিয়া জেলার কাশীপুরের ২০ বছরের যুবক রবিন ধীবর। সীমিত পুঁজি আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে শুরু করা সেই চা ব্যবসাই আজ তাঁর সাফল্যের গল্প। আজ তাঁর সেই চা দোকান শুধু আয়ের উৎসই নয়, হয়ে উঠেছে এক অনুপ্রেরণার গল্প। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/6
উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন রবিন। সেই দায়িত্ব সামলাতেই তিনি শুরু করেন ছোট্ট একটি চা দোকান। অল্প সময়ের মধ্যেই রবিনের চা দোকান এলাকার মানুষের কাছে হয়ে উঠেছে ভীষণ জনপ্রিয়। বিশেষ করে তাঁর হাতের তৈরি পড়া দুধের চা এখন সকলের মুখে মুখে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
3/6
মাটির কাপ বা ভাঁড়ে পরিবেশিত এই পড়া দুধের চা স্বাদে যেমন অনন্য, তেমনি পরিবেশনের ধরনও মন কাড়ে ক্রেতাদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগেই থাকে রবিনের চা দোকানে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
4/6
সম্প্রতি কাশীপুর বইমেলায় রবিনের চায়ের স্টল নজর কেড়েছে সকলের। বইমেলায় আসা দর্শনার্থীদের ভিড় জমছে তাঁর স্টলে, মাত্র ১০ টাকায় এক কাপ সুস্বাদু চা উপভোগ করছেন সবাই। অল্প দামের মধ্যেই মানসম্মত স্বাদ দেওয়াই তাঁর জনপ্রিয়তার অন্যতম কারণ। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
5/6
রবিন জানায়, ভবিষ্যতে এই চা ব্যবসা নিয়ে তাঁর বড় স্বপ্ন রয়েছে। আগামী দিনে আরও বড় পরিসরে একটি চায়ের স্টল খোলার পরিকল্পনা রয়েছে তাঁর। নিজের পরিশ্রম আর সততার জোরেই তিনি এগিয়ে যেতে চান আরও দূর। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
6/6
রবিন ধীবরের এই উদ্যোগ প্রমাণ করে দেয়, সঠিক ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে অল্প থেকেই বড় সাফল্য অর্জন করা সম্ভব। তাঁর এই লড়াই ও সাফল্যের গল্প আজ নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে আরও অনেক যুবককে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Success Story: মাটির ভাঁড়ে সরজমাট ঘন দুধের চায়ে মন জয় ক্রেতাদের, সংসারের হাল ফেরালেন উদ্যমী তরুণ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল