TRENDING:

Success Story: ইতিহাস গড়ল পাহাড়ি কন্যা, হেরিটেজ টয়ট্রেনের প্রথম মহিলা টিকিট কালেক্টর ক্লার্ক সরিতা ইয়োলমো, জানুন সাফল্যের কাহিনী

Last Updated:
Success Story: টিকিট কালেক্টর হিসেবে বহুদিন ধরেই বিভিন্ন দূরপাল্লার ট্রেনে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তবে হেরিটেজ টয়ট্রেনে এই প্রথম, তাও আবার প্রথম মহিলা হিসেবে—এই অভিজ্ঞতা তাঁর কাছে রোমাঞ্চকর ও গর্বের।
advertisement
1/5
ইতিহাস গড়ল পাহাড়ি কন্যা, হেরিটেজ টয়ট্রেনের প্রথম মহিলা টিকিট কালেক্টর ক্লার্ক সরিতা
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের ইতিহাসে প্রথমবার এক মহিলা টিকিট কালেক্টর হিসেবে নাম লেখালেন পাহাড়ি কন্যা সরিতা ইয়োলমো। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী টয়ট্রেনে এতদিন পুরুষদেরই আধিপত্য ছিল। সেই অদৃশ্য প্রাচীর ভেঙে নতুন ইতিহাস রচনা করলেন সরিতা, যা নিঃসন্দেহে রেলের ইতিহাসে এক গর্বের অধ্যায়।
advertisement
2/5
*গত ৫ ফেব্রুয়ারি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত হেরিটেজ টয়ট্রেনে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন সরিতা ইয়োলমো। সোমবার ছিল এই নতুন দায়িত্বের তাঁর তৃতীয় দিন। দার্জিলিংয়ের সোনাদায় জন্ম নেওয়া সরিতা বর্তমানে কর্মসূত্রে শিলিগুড়ি উপকণ্ঠের দাগাপুরে থাকেন এবং এনজেপি স্টেশনে সিনিয়র সিটিসি পদে কর্মরত।
advertisement
3/5
*নতুন দায়িত্বের অনুভূতির কথা জানাতে গিয়ে সরিতা বলেন, “পাহাড়ের মেয়ে হয়ে পাহাড়ের বুক চিরে চলা হেরিটেজ টয়ট্রেনে ডিউটি করা আমার কাছে একেবারেই আলাদা অনুভূতি।” প্রথমদিনেই যাত্রীদের কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা ও ভালবাসা পেয়েছেন, তা কোনওদিন ভুলবেন না বলেও জানান তিনি। পর্যটকরা ট্রেনের মধ্যেই তাঁর সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন এবং এই ঐতিহাসিক মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন।
advertisement
4/5
*সরিতা আরও জানান, টিকিট কালেক্টর হিসেবে বহুদিন ধরেই বিভিন্ন দূরপাল্লার ট্রেনে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তবে হেরিটেজ টয়ট্রেনে এই প্রথম, তাও আবার প্রথম মহিলা হিসেবে—এই অভিজ্ঞতা তাঁর কাছে রোমাঞ্চকর ও গর্বের। যে পাহাড়ে তাঁর জন্ম ও বেড়ে ওঠা, সেই পাহাড়ের আঁকাবাঁকা পথে চলা টয় ট্রেনে ডিউটি করা তাঁর জীবনের এক স্মরণীয় মুহূর্ত।
advertisement
5/5
*দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, টয়ট্রেনে এর আগে কোনও মহিলা টিকিট কালেক্টরের রেকর্ড পাওয়া যায়নি। সরিতা ইয়োলমোর এই কৃতিত্ব আগামী দিনে বহু নারীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মত তাঁর। পর্যটন দফতরের ইকো ট্যুরিজমের চেয়ারম্যান রাজ বসুও বলেন, রেলের এই উদ্যোগ নারীদের এগিয়ে আসতে উৎসাহ দেবে এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে একের পর এক নতুন পদক্ষেপে পাহাড়ের টয় ট্রেনকে নতুন করে প্রাণবন্ত করে তুলছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Success Story: ইতিহাস গড়ল পাহাড়ি কন্যা, হেরিটেজ টয়ট্রেনের প্রথম মহিলা টিকিট কালেক্টর ক্লার্ক সরিতা ইয়োলমো, জানুন সাফল্যের কাহিনী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল