TRENDING:

IMD Jhargram Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি পারদে ব্যাপক বদলের পূর্বাভাস! আজ কী হতে চলেছে ঝাড়গ্রামে জানালো হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Update Today: ঝাড়গ্রামে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি পারদে বড়সড় রদবদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জেলার আবহাওয়া নিয়ে লেটেস্ট আপডেট জেনে নিন এখানে।
advertisement
1/5
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি পারদে ব্যাপক বদলের পূর্বাভাস! আজ কী হতে চলেছে ঝাড়গ্রামে জানালো হাওয়া অফিস
দিন কয়েক ধরেই ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। বুধবার বিক্ষিপ্তভাবে কোনও কোনও জায়গায় বৃষ্টির দেখা মিলেছে।
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবারও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামের তাপমাত্রার পারদেও ব্যাপক বদল লক্ষ্য করা যাবে বলেও জানানো হয়েছে।
advertisement
3/5
আজ বৃহস্পতিবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি ছিল, তবে সর্বোচ্চ তাপমাত্রা এদিন বেড়ে ৩৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। যেখানে বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
তাপমাত্রার পারদে এমন ব্যাপক বদল আসার পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বেশি থাকার পরিপ্রেক্ষিতে জেলাবাসীদের হাঁসফাঁস অবস্থায় কাটাতে হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
5/5
এর পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে ব্যাপক গরম লক্ষ্য করা যাবে জেলায়। সর্বোচ্চ তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলেও জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফত্রের পূর্বাভাস অনুযায়ী শুক্র ও শনিবার ঝাড়গ্রামের আবহাওয়া শুষ্ক থাকলেও রবিবার থেকে নতুন করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি পারদে ব্যাপক বদলের পূর্বাভাস! আজ কী হতে চলেছে ঝাড়গ্রামে জানালো হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল