TRENDING:

Stray Dog Adoption Rules: পথকুকুর বাড়িতে আনছেন? এই নির্দেশিকা না মানলে আইনি বিপদ ও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

Last Updated:
Stray Dog Adoption Rules: পথকুকুর দত্তক নেওয়ার আগে মানতেই হবে টিকাকরণ ও আইনি নিয়ম। জলপাইগুড়ি প্রাণিসম্পদ দফতর জানিয়েছে, সঠিক যত্ন ও সময়মতো অ্যান্টি-রেবিস টিকা না দিলে পরিবারও ঝুঁকিতে পড়তে পারে
advertisement
1/5
পথকুকুর বাড়িতে আনছেন? প্রাণিসম্পদ দফতরের এই নির্দেশিকা না মানলে হতে পারে জেল!
পথ কুকুর বাড়িতে আনছেন? এই নিয়ম গুলো না মানলে বড়সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই জেনে নিন কি কি করা উচিত।পথকুকুর দত্তক নিলে আবেগের সঙ্গে চাই দায়িত্বও! টিকাকরণ ও আইন মানার বার্তা দিল জলপাইগুড়ি প্রাণিসম্পদ দফতর।
advertisement
2/5
পথে পড়ে থাকা একটি কুকুরছানাকে বাড়িতে এনে আশ্রয় দেওয়া নিঃসন্দেহে মানবিক কাজ। তবে সেই মানবিকতার সঙ্গে যুক্ত থাকে বড় দায়িত্বও। সঠিক যত্ন, সময়মতো টিকাকরণ এবং আইনি নিয়ম না মানলে ঝুঁকিতে পড়তে পারে শুধু পোষ্য নয়, পুরো পরিবারই—এমনই সতর্কবার্তা দিল জলপাইগুড়ি প্রাণিসম্পদ দফতর।
advertisement
3/5
দফতরের ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসার ডা. সুব্রত পাল জানান, রাস্তার কুকুরছানা বাড়িতে আনার ১৪ দিনের মাথায় তার ওজন মেপে কৃমিনাশক খাওয়ানো অত্যন্ত জরুরি। এরপর বয়স ৪২ দিন হলে পারভো ও ডিস্টেম্পারসহ ক্যানাইন হেপাটাইটিস ও লেপ্টোস্পাইরার কম্বাইন্ড ভ্যাকসিন দিতে হবে। প্রথম ডোজের ২১ দিনের মধ্যে বুস্টার ডোজ দেওয়াও বাধ্যতামূলক।
advertisement
4/5
তিনি আরও জানান, কুকুরছানার বয়স তিন মাস পূর্ণ হলে অ্যান্টি-রেবিস টিকা দিতে হবে এবং প্রতিবছর নিয়ম করে সেই টিকা নবায়ন করতে হবে। সময়মতো টিকাকরণ হলে পরিবারের সদস্যরা প্রায় ৯০ শতাংশ ঝুঁকিমুক্ত থাকেন—এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
5/5
ডা. পালের কথায়, “শুধু আবেগে কুকুরকে বাড়িতে নিয়ে এলেই দায়িত্ব শেষ নয়। আইন মেনে কুকুর পালন করতে হবে। সঠিক পরিচর্যা, পুষ্টিকর খাবার ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত না করলে তা আইনত অপরাধ হিসেবে গণ্য হতে পারে।” প্রাণিপ্রেমীদের উদ্দেশে প্রশাসনের স্পষ্ট বার্তা- পথকুকুর দত্তক নিন, তবে নিয়ম মেনে। সচেতনতা আর যত্নই পারে মানুষ ও পোষ্যের মধ্যে নিরাপদ ও সুন্দর সহাবস্থান গড়ে তুলতে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Stray Dog Adoption Rules: পথকুকুর বাড়িতে আনছেন? এই নির্দেশিকা না মানলে আইনি বিপদ ও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল