TRENDING:

Indian Railways: আপনাদের সুবিধার জন্য দক্ষিণ পূর্ব রেলের বড় উদ্যোগ, একাধিক নতুন স্টেশনে থামবে ট্রেন, রইল লিস্ট

Last Updated:
Purulia News:এই সিদ্ধান্ত যাত্রীসুবিধা বৃদ্ধি এবং বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করেই গ্রহণ করা হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
advertisement
1/6
আপনাদের সুবিধার জন্য দক্ষিণ পূর্ব রেলের বড় উদ্যোগ, একাধিক নতুন স্টেশনে থামবে ট্রেন
পুরুলিয়া: রেলওয়ে বোর্ডের অনুমোদনক্রমে যাত্রী সুবিধার স্বার্থে দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীন একাধিক প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনকে নির্দিষ্ট কয়েকটি স্টেশনে পরীক্ষামূলকভাবে যাত্রাবিরতির অনুমতি প্রদান করা হয়েছে। রেল সূত্রে জানা যায়, যাত্রী সুবিধার স্বার্থেই রেলের এই উদ্যোগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই যাত্রাবিরতি কার্যকর থাকবে। (শান্তনু দাস)
advertisement
2/6
ট্রেনগুলির যাত্রাবিরতির বিবরণ, সংশ্লিষ্ট স্টেশন, নির্ধারিত সময় এবং কার্যকর তারিখ নিম্নরূপ—আগামী ১০ ফেব্রুয়ারি আনাড়া রেল স্টেশনে এক মিনিট পর্যন্ত কার্যকর থাকবে ১৮১৮৩ টাটানগর-বক্সার এক্সপ্রেস ও ১৮১৮৪ বক্সার-টাটানগর এক্সপ্রেস।
advertisement
3/6
আগামী ১১ ফেব্রুয়ারি জয়চণ্ডী পাহাড় রেল স্টেশনে এক মিনিট পর্যন্ত কার্যকর থাকবে ২৮১৮১ টাটানগর–কাটিহার এক্সপ্রেস ও ২৮১৮২ কাটিহার–টাটানগর এক্সপ্রেস।
advertisement
4/6
আগামী ১৪ ফেব্রুয়ারি ঝালদা রেল স্টেশন পর্যন্ত এক মিনিট করে কার্যকর থাকবে ১৮৬০৩ রাঁচি–গোদ্দা এক্সপ্রেস ও ১৮৬০৪ গোদ্দা–রাঁচি এক্সপ্রেস।আগামী ১৪ ফেব্রুয়ারি পুরুলিয়া রেল স্টেশনে এক মিনিট পর্যন্ত কার্যকর থাকবে ২০৮১৭ ভুবনেশ্বর–নয়াদিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস ও ২০৮১৮ নয়াদিল্লি–ভুবনেশ্বর তেজস রাজধানী এক্সপ্রেস।
advertisement
5/6
আগামী ১৫ ফেব্রুয়ারি চন্দ্রকোণা রোড রেল স্টেশন পর্যন্ত এক মিনিট করে কার্যকর থাকবে ১৩৫০৫ দিঘা–আসানসোল এক্সপ্রেস ও ১৩৫০৬ আসানসোল–দিঘা এক্সপ্রেস। আগামী ১৫ ফেব্রুয়ারি গড়বেতা রেল স্টেশনে এক মিনিট পর্যন্ত কার্যকর থাকবে ১৩৫০৫ দিঘা–আসানসোল এক্সপ্রেস ও ১৩৫০৬ আসানসোল–দিঘা এক্সপ্রেস৷ আগামী ১৫ ফেব্রুয়ারি ওন্দাগ্রাম রেল স্টেশনে এক মিনিট পর্যন্ত কার্যকর থাকবে ১৩৫০৫ দিঘা–আসানসোল এক্সপ্রেস ও ১৩৫০৬ আসানসোল–দিঘা এক্সপ্রেস। আগামী ১৫ ফেব্রুয়ারি শালবনি রেল স্টেশনে এক মিনিট পর্যন্ত কার্যকর থাকবে ১৩৫০৫ দিঘা–আসানসোল এক্সপ্রেস ও ১৩৫০৬ আসানসোল–দিঘা এক্সপ্রেস।
advertisement
6/6
উক্ত সিদ্ধান্ত যাত্রী সুবিধা বৃদ্ধি এবং বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করেই গ্রহণ করা হয়েছে বলে রেল সূত্রে জানান হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: আপনাদের সুবিধার জন্য দক্ষিণ পূর্ব রেলের বড় উদ্যোগ, একাধিক নতুন স্টেশনে থামবে ট্রেন, রইল লিস্ট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল