TRENDING:

Indian Railways: ট্রেনের টিকিট নিয়ে দুশ্চিন্তা শেষ! একগুচ্ছ ট্রেনে কোচ বাড়াল দক্ষিণ-পূর্ব রেল, এবার সহজেই মিলবে কনফার্ম টিকিট? দেখে নিন তালিকা

Last Updated:
Indian Railways: দূরপাল্লার যাত্রীদের টিকিট সমস্যা মেটাতে একাধিক ট্রেনে এসি ও জেনারেল কোচের সংখ্যা বাড়াল দক্ষিণ পূর্ব রেল।
advertisement
1/6
ট্রেনের টিকিট নিয়ে দুশ্চিন্তা শেষ! একগুচ্ছ ট্রেনে কোচ বাড়াল দক্ষিণ-পূর্ব রেল
কোনও জায়গায় ঘুরতে গেলে সবার প্রথম পছন্দ থাকে ট্রেন। তবে বেশ কিছু ব্যস্ত রুটে দু'মাস আগেও কনফার্ম টিকিট মেলে না। তবে এবার যাত্রীদের সেই সমস্যা আরও সমাধান করতে এগিয়ে এল দক্ষিণ-পূর্ব রেল। একাধিক ট্রেনে বাড়ান হল কোচের সংখ্যা। এসির পাশাপাশি জেনারেল কোচের সংখ্যাও বাড়ান হয়েছে। (ছবি ও তথ্য : রঞ্জন চন্দ)
advertisement
2/6
ইতিমধ্যেই বিভিন্ন ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ২২৮২৫ শালিমার - চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি এসি থ্রি টায়ার কোচ বাড়ান হচ্ছে। চলতি মাসে ২৪ তারিখ থেকে এই কোচের সংখ্যা বাড়ান হবে। একইভাবে ডাউন এক্সপ্রেস ও ২৫ ফেব্রুয়ারি থেকে একটি কোচ বাড়ান হবে।
advertisement
3/6
২২৯০৫/২২৯০৬ ওখা-শালিমার-ওখা এক্সপ্রেস ১ ও ৩ ফেব্রুয়ারি থেকে তিনটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ বাড়ান হবে। স্বাভাবিকভাবে ওখার উদ্দেশ্যে যাতায়াত করতে গেলে সাধারণ প্যাসেঞ্জারে অনেক সুবিধা হবে।
advertisement
4/6
অন্যভাবে, ১২৯০৫/১২৯০৬ পোরবন্দর-শালিমার-পোরবন্দর এক্সপ্রেস ট্রেনের তিনটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ বাড়ান হবে। ৪ ও ৬ ফেব্রুয়ারি থেকে এই কোচ বাড়ান হবে বলে জানিয়েছেন রেলের এক জনসংযোগ আধিকারিক।
advertisement
5/6
স্বাভাবিকভাবে দূর পাল্লায় যাতায়াতের ক্ষেত্রে জেনারেল এবং এসি কোচের সংখ্যা বাড়ানোর ফলে সাধারণ যাত্রীদের অনেকাংশেই উপকৃত হবে বলে মনে করছে ওয়াকিবহালমহল।
advertisement
6/6
দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে টিকিট পেতে অনেকটাই অসুবিধা হত। দক্ষিণ পূর্ব রেলের থেকে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে কোচের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রী চাপ কমতে চলেছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।(ছবি ও তথ্য : রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: ট্রেনের টিকিট নিয়ে দুশ্চিন্তা শেষ! একগুচ্ছ ট্রেনে কোচ বাড়াল দক্ষিণ-পূর্ব রেল, এবার সহজেই মিলবে কনফার্ম টিকিট? দেখে নিন তালিকা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল