TRENDING:

Balurghat: এবার দূষণ রুখবে AI সিসিটিভি! যত্রতত্র ময়লা ফেললেই লাখ টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা নজরদারি চালাবে বালুরঘাট পুরসভা

Last Updated:
Balurghat News: দূষণ রুখতে এবং নিরাপত্তা জোরদার করতে অত্যাধুনিক এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে বালুরঘাট শহরকে। নিয়ম ভেঙে যেখানে সেখানে ময়লা ফেললেই শোকজ করা হবে।
advertisement
1/5
এবার দূষণ রুখবে AI সিসিটিভি! যত্রতত্র ময়লা ফেললেই লাখ টাকা পর্যন্ত জরিমানা
বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটের ঢাকে কাঁঠি পড়তেই শুরু হয়েছে তোড়জোড়। একে একে প্রার্থীদের নাম ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। ভোটের আবহে শহরকে নিরাপদ ও দূষণমুক্ত গড়ে তুলতে দারুণ উদ্যোগ নিল বালুরঘাট পৌরসভা। শহরজুড়ে বসানো হবে অত্যাধুনিক এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা।
advertisement
2/5
শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যত্রতত্র ময়লা ফেলা রুখতে এবং নিরাপদ জোরদার করতে ৫০০-টিরও বেশি অত্যাধুনিক এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে বালুরঘাট পৌরসভা।
advertisement
3/5
শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার, জনবহুল এলাকাগুলিকে চিহ্নিত করে সিসিটিভি-র নজরদারির আওতায় আনা হবে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে কয়েকটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তা থেকে ইতিবাচক ফলও মিলছে। দূষণ রুখতে জনসাধারণের মধ্যে সচেতনতা এবং নাগরিকদের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতেই বালুরঘাট পুরসভা এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।
advertisement
4/5
পুরসভার তরফে জানানো হয়েছে, নিয়ম ভেঙে কাউকে যেখানে সেখানে ময়লা ফেলতে দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ করা হবে। প্রয়োজনে জরিমানা করা হবে। যার অঙ্ক ১ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
advertisement
5/5
এই উদ্যোগ প্রসঙ্গে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম দুটি বিষয়ে অগ্রাধিকার দেন। একটি অপরাধ দমন। অপরটি ওয়েস্ট ম্যানেজমেন্ট। আর এই দুটি বিষয়কেই এবার সিসিটিভি-র মাধ্যমে নজরদারির আওতায় এনে কড়া হাতে নিয়ন্ত্রণ করা হবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Balurghat: এবার দূষণ রুখবে AI সিসিটিভি! যত্রতত্র ময়লা ফেললেই লাখ টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা নজরদারি চালাবে বালুরঘাট পুরসভা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল