TRENDING:

Sundarban Crocodile: এবার সুন্দরবন ভ্রমণ হবে আরও মজাদার, হু-হু করে বাড়ছে কুমিরের সংখ্যা! সেমিনারে ফাঁস হল বড় তথ্য

Last Updated:
Sundarban Crocodile: সুন্দরবনে বাড়ছে কুমিরের সংখ্যা। সম্প্রতি আয়োজিত এক সেমিনারে বিষয়টি তুলে ধরেন বন দফতরের আধিকারিকরা। যা সুন্দরবনের জন্য সুখবর। যদিও ফাইনাল রিপোর্ট এলে বোঝা যাবে কুমিরের সংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে।
advertisement
1/6
সুন্দরবন ভ্রমণ হবে আরও মজাদার, হু-হু করে বাড়ছে কুমিরের সংখ্যা! সেমিনারে ফাঁস বড় তথ্য
সুন্দরবন মানে জলে কুমির, ডাঙায় বাঘ। এ কথা বহু প্রচলিত। তবে গোটা শীতকাল জুড়ে সুন্দরবনের পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে কুমির ও বহু পাখির দেখা মেলে। সুন্দরবন হল বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। আর এবার বাঘের পাশাপাশি সুন্দরবনে বাড়ছে কুমিরের সংখ্যাও। (তথ্য ও ছবি - সুমন সাহা)
advertisement
2/6
এক অনুষ্ঠানে বন আধিকারিকরা জানান, সুন্দরবন বাঘ্র প্রকল্প এলাকায় ক্রমেই কুমিরের সংখ্যা বাড়ছে। গত ২ বছরের কুমির গণনার রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে বলে দাবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের।
advertisement
3/6
সজনেখালি ব্যাঘ্র প্রকল্পের কার্যালয়ে 'টাইগার রামবেলস' নামে এক সেমিনার হয়। সেখানে উপস্থিত ছিলেন বন বিভাগের একাধিক আধিকারিকরা। দ্বিতীয় পর্যায়ে কুমির গণনার আনুমানিক রিপোর্ট নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পরবর্তী পর্যায়ে কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়া আর কুমিরের সংখ্যা যাতে বাড়ানো যায়, সেই চেষ্টা করার কথা বলা হয়।
advertisement
4/6
কুমির গণনার কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বন আধিকারিকরা জানিয়েছেন গত ২ বছর ধরে কুমির গণনার কাজ চলছে। আগামী বছরও হবে। তারপর বিস্তারিত তথ্য জানা যাবে। তবে ২০২২-২৩ আর ২০২৩-২৪ সালে সুন্দরবনের বাঘ্র প্রকল্প এলাকায় কুমিরের সংখ্যা বেড়েছে।
advertisement
5/6
জানা গিয়েছে ২০২২-২০২৩ সালের গণনায় ১১০-১৩২ টি আর ২০২৩-২০২৪ সালের গণনায় ১২০-১৪০ টি কুমির দেখা গিয়েছে। এবার ২০২৫-২০২৬ সালের গণনার পর এই ৩ বছরের কুমির গণনার রিপোর্ট বের করা হবে।
advertisement
6/6
যদিও গত কয়েক বছরের তুলনায় এখন সুন্দরবনে পর্যটকরা এলে তাদের মন ভরে যায়। কারণ সুন্দরবনে এখন বেশিরভাগ সময় বাঘের দেখা মেলে। তার সঙ্গে মেলে কুমিরের দেখা। তাই বন দফতরের অনুমান, গত কয়েক বছরে তুলনায় অনেকটাই বেশি বেড়েছে কুমিরের সংখ্যা। (তথ্য ও ছবি - সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Sundarban Crocodile: এবার সুন্দরবন ভ্রমণ হবে আরও মজাদার, হু-হু করে বাড়ছে কুমিরের সংখ্যা! সেমিনারে ফাঁস হল বড় তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল