Free Digha Jagannath Temple Tour: বিনামূল্যে দিঘা জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ, চারটি বাসে তিনদিনের মেগা ট্যুর! ক্যানিংয়ে বিধায়কের এলাহি আয়োজন
- Reported by:Suman Saha
- Published by:Nayan Ghosh
Last Updated:
Free Digha Jagannath Temple Tour: ক্যানিং বিধানসভা এলাকা ২৫০ জন বৃদ্ধ মানুষকে নিয়ে ভ্রমণ বিধায়কের উদ্যোগে। টানা তিন দিন ধরেই চলবে ভ্রমণ। বয়স্কদের নিয়ে গন্তব্য দীঘার জগন্নাথ মন্দির। সমস্ত খরচ বহন করা হবে দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধানের তরফে।
advertisement
1/6

ক্যানিং বিধানসভা এলাকা ২৫০ জন বৃদ্ধ মানুষকে নিয়ে ভ্রমণ বিধায়কের উদ্যোগে। এলাকার বয়স্কদের নিয়েই দীঘা জগন্নাথ মন্দির দর্শনে বেরিয়ে পড়লেন। টানা তিন দিন ধরেই চলবে ভ্রমন। যা এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। (তথ্য ও ছবি - সুমন সাহা)
advertisement
2/6
এই সমস্ত বৃদ্ধ মানুষজনদের নিয়ে দীঘার মন্দিরের পাশাপাশি বুদ্ধগয়া, রাজগির-সহ বিভিন্ন জায়গায় তাঁরা ঘুরবেন। তাঁদের সমস্ত খরচ বহন করা হবে ক্যানিং ১ নম্বর ব্লকের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধানের তরফে।
advertisement
3/6
ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস ও দিঘিরপাড় পঞ্চায়েতের প্রধান শিলাদিত্য রায়ের উদ্যোগে এলাকার প্রায় দু'শো জন বৃদ্ধ-বৃদ্ধাকে নিয়ে তীর্থস্থান ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নেওয়া হয়। এবার দিঘায় জগন্নাথ মন্দির দর্শনের জন্য নিয়ে যাওয়া হল স্থানীয় দু'শো জনের বেশি বয়স্ক মানুষকে।
advertisement
4/6
ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে থেকে মোট ৪টি বাসে ২৫০ জন প্রবীণদের নিয়ে দীঘার জগন্নাথ ধাম ভ্রমণে পাঠানো হয়েছে বিধায়ক পরেশ রাম দাসের উদ্যোগে। বাসগুলি ছাড়া হয়েছে ক্যানিং বাসস্ট্যান্ড থেকে। অনেকেই বলছেন, বিধায়ক কথা দিয়েছিলেন, সেই কথা তিনি রাখলেন।
advertisement
5/6
আগামীতে আরও মানুষকে নিয়ে যাওয়া হবে বলে আশ্বাস মিলেছে। পাশাপাশি এদিন বলা হয়েছে, যাঁরা আজমের শরীফ যেতে চান, তাদেরও একইভাবে দায়িত্বের সঙ্গে নিয়ে যাওয়া হবে।
advertisement
6/6
বিভিন্ন ধর্মের মানুষদের বিভিন্ন তীর্থস্থানে ঘোরানোর ব্যবস্থা করা হচ্ছে। যারা দুঃস্থ, গরিব বা বিভিন্ন কারণে ইচ্ছা থাকলেও যেতে পারছেন না, অসহায় সেই রকম মানুষদের নিয়ে ঘোরানো হবে।। যারা যে সম্প্রদায়ের মানুষ, তাঁদের সেই সমস্ত তীর্থস্থানে নিয়ে যাওয়া হবে।' স্বাভাবিকভাবেই এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। (তথ্য ও ছবি - সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Free Digha Jagannath Temple Tour: বিনামূল্যে দিঘা জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ, চারটি বাসে তিনদিনের মেগা ট্যুর! ক্যানিংয়ে বিধায়কের এলাহি আয়োজন