Agriculture News: ফলনের হাসি নিমেষে উধাও! দক্ষিণ ২৪ পরগনার সবজি চাষিদের কপালে চিন্তার ভাঁজ, ব্যাপক ক্ষতির আশঙ্কা
- Reported by:Suman Saha
- Published by:Sneha Paul
Last Updated:
Agriculture News: অসময়ের শিলাবৃষ্টিতে চিন্তায় পড়েছেন দক্ষিণ ২৪ পরগনার কৃষকরা। বাঁধাকপি, ফুলকপি, টমেটোর মতো বহু সবজি মাঠেই নষ্ঠ হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়ছে চিন্তা।
advertisement
1/6

অসময়ে বৃষ্টি রাজ্যের একাধিক জায়গায়। বৃষ্টির পাশাপাশি শিল পড়তেও দেখা গিয়েছে। এই সময়ে বিভিন্ন সবজি চাষের পাশাপাশি আম গাছের মুকুল থেকে আম ধরতে শুরু করেছে। তার মধ্যে এই শিলাবৃষ্টিতে চিন্তায় পড়েছেন কৃষকরা। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
2/6
আমের পাশাপাশি বিভিন্ন চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন চাষিরা। এই সময় একদিকে যেমন বাজারে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে, তেমনই বহু সবজি মাঠেও পড়ে রয়েছে, যা প্রতিদিন কাটার পর বিক্রি করছেন কৃষকরা।
advertisement
3/6
এর মধ্যে এই ধরনের অকালবৃষ্টির কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর, কুলতলি, ক্যানিং, গোসাবা, বাসন্তী এলাকার বহু জায়গাতেই মাঠে বহু সবজি রয়েছে। অনেক চাষি এখনও সেইভাবে বাজারে ফসল বিক্রি করতে পারেননি।
advertisement
4/6
এর মধ্যে বৃষ্টি হওয়ায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। এই অসময়ে বৃষ্টির ফলে এলাকায় সবজি চাষেও ক্ষয়ক্ষতি হয়েছে। বাঁধাকপি, ফুলকপি, টমেটো, পালংশাক, কাঁচালঙ্কা, বেগুন মাঠেই নষ্ঠ হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা।
advertisement
5/6
এক কৃষক বলেন, আবহাওয়ার খামখেয়ালীপনায় সবজি গাছের গোড়ায় জল জমে গিয়ে বাঁধাকপি, বেগুন গাছ সব নষ্ট হতে হাতে পারে। এই সময় সবজি বিক্রি করে একটু রোজগারের আশায় থাকি। জল জমে গিয়ে সব সবজি নষ্ট হয়ে গেলে প্রচুর ক্ষতি হবে।
advertisement
6/6
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, এই সমস্ত এলাকায় চাষিরা নিজেদের জমি ছাড়াও অন্যের জমিতেও টাকা দিয়ে চাষ করেন। পাশাপাশি মহাজনের কাছ থেকে ঋণ নিয়েও কৃষিকাজ করেন অনেকে। এমতাবস্থায় পরবর্তীতে কীভাবে আবার চাষ করবেন, সেটাই বুঝে উঠতে পারছেন না তাঁরা। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Agriculture News: ফলনের হাসি নিমেষে উধাও! দক্ষিণ ২৪ পরগনার সবজি চাষিদের কপালে চিন্তার ভাঁজ, ব্যাপক ক্ষতির আশঙ্কা