TRENDING:

বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার 'সার্টিফিকেট' SIR-এ গ্রহণযোগ্য নয়...! জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন! কী কী ডক্যুমেন্ট গ্রাহ্য হবে? দেখুন লিস্ট

Last Updated:
SIR in West Bengal: এসআইআর-এর ডক্যুমেন্ট নিয়ে বড় নির্দেশ এল জাতীয় নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টে কী নির্দেশ রয়েছে তা বিশদে উল্লেখ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কোন কোন নথি নেওয়া হবে না তা স্পষ্ট জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
1/9
বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার 'সার্টিফিকেট' SIR-এ গ্রহণযোগ্য নয়...!
বাংলার বাড়ি গ্রামীণ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার মতো কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিতে পাওয়া শংসাপত্র এসআইআর-এর নথি হিসেবে গ্রহণ করা হবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
2/9
এসআইআর-এ অন্যতম নথি হিসাবে রয়েছে 'হাউজ এলোটমেন্ট সার্টিফিকেট।' কিন্তু তার মধ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীনের মত প্রকল্প থেকে পাওয়া সার্টিফিকেট এসআইআর-এর নথি হিসাবে গ্রহণ করা হবে না।
advertisement
3/9
এক্ষেত্রে সুপ্রিম কোর্টে কী নির্দেশ রয়েছে তা বিশদে উল্লেখ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
4/9
এসআইআর-এর নথি নিয়ে ইতিমধ্যেই নানা বিভ্রান্তি দেখা গিয়েছে নানা মহলে যা নিয়ে সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন। একের পর এক গাফিলতি পাওয়া গিয়েছে ডকুমেন্ট আপলোডে।
advertisement
5/9
তাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে অত্যন্ত সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সূত্রের খবর, বিভিন্ন জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো বিধানসভা ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আরও স্ক্রুটিনি হবে।
advertisement
6/9
জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা তাদের অধীনে থাকা বিধানসভাগুলি ভোটার তালিকা চূড়ান্ত করে পাঠাবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।
advertisement
7/9
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সেই তালিকা আসার পর সুপার চেকিং, স্ক্রুটিনি, দুটোই হবে। তাতে সন্তুষ্ট না হলে ফের জেলাশাসকদের কাছে সেই তালিকা ফেরত পাঠিয়ে দেবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
advertisement
8/9
জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট এলেকশন অফিসারদের তরফ থেকে নির্ভুল ভোটার তালিকা আসার পরে জাতীয় নির্বাচন কমিশনকে তা পাঠাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
advertisement
9/9
২৮ তারিখের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বেশ কিছু অভিযোগ ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ নেওয়ায় এবার ভোটার তালিকা প্রকাশ নিয়ে সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এমনটাই কমিশন সূত্রে খবর।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার 'সার্টিফিকেট' SIR-এ গ্রহণযোগ্য নয়...! জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন! কী কী ডক্যুমেন্ট গ্রাহ্য হবে? দেখুন লিস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল