Siliguri Traffic Update: সপ্তাহের শুরুতেই ব্যাপক যানজটের আশঙ্কা শিলিগুড়িতে! এইসব রাস্তা এড়িয়ে বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দিল পুলিশ
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Madhab Das
Last Updated:
Siliguri Traffic Update: সপ্তাহের প্রথম দিনেই শিলিগুড়ি শহরজুড়ে ব্যাপক যানজটের সম্ভাবনা। ট্রাফিক জট কাটাতে এবং সাধারণ মানুষের সময় বাঁচাতে একাধিক বিকল্প রাস্তার হদিশ দিল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।
advertisement
1/5

সোমবার শহর জুড়ে যানজটের সম্ভাবনা থাকায় শিলিগুড়িতে জারি করা হল সতর্কবার্তা। মূলত বিভিন্ন সড়কের নির্মাণ কাজ ও দৈনন্দিন ভিড়ের কারণে যান চলাচল ধীরগতি হতে পারে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
বিশেষ করে দার্জিলিং মোড় ক্রসিং এলাকায় উন্নয়নমূলক কাজ বর্তমানে চলায় সেখানে ব্যাপক যানজট হতে পারে। পাশাপাশি এনএইচ ১০ এর শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, ও সালুগাড়া বেশ কিছু অংশে মেরামত ও উন্নয়নের কাজ চলায় সেখানেও যানজটে প্রভাব পড়বে।
advertisement
3/5
শহরের বিভিন্ন হাট ও বাজার এলাকাতেও যানজটের আশঙ্কা রয়েছে। সালুগাড়া হাট এলাকায় সকাল ন'টা থেকে রাত আটটা পর্যন্ত ও আমবাড়ি হাটে দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত এবং ফুলবাড়ী হাট এলাকায় দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।
advertisement
4/5
এছাড়াও পাহাড় মুখী যানবাহনের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করা হয়েছে। দার্জিলিং কার্শিয়াং মিরিকগামী গাড়িগুলিকে নৌকাঘাট কাওয়াখালী খাপরাইল রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে এনজেপি স্টেশনগামী যানবাহনকে যতটা সম্ভব সেবক রোড এড়িয়ে ফাঁসিদেওয়া আন্ডারপাস ব্যবহার করতে আবেদন করা হয়েছে।
advertisement
5/5
পাশাপাশি বাগডোগরা ও সিকিম কালিম্পং দিক থেকে আসা পণ্যবাহী গাড়িগুলিকে ইস্টার্ন বাইপাস ও ফাঁসিদেওয়া আন্ডারপাস ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত নাগরিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছে ট্র্যাফিক পুলিশ। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri Traffic Update: সপ্তাহের শুরুতেই ব্যাপক যানজটের আশঙ্কা শিলিগুড়িতে! এইসব রাস্তা এড়িয়ে বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দিল পুলিশ