TRENDING:

Siliguri Traffic Alert: শিলিগুড়ির একাধিক রাস্তায় ট্রাফিকের ধীরগতি, জারি রুট পরিবর্তনের নির্দেশ, কাজে বেরনোর আগে সতর্ক হোন

Last Updated:
শিলিগুড়ির রাস্তায় ট্রাফিকের যানজট, সপ্তাহের প্রথম দিনই সময় হাতে নিয়ে কাজে বার হওয়ার আর্জি শিলিগুড়ু ট্রাফিক পুলিশের। বিশেষ করে অফিসযাত্রী ও স্কুলগামীদের জন্য দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বলে আশঙ্কা।
advertisement
1/5
শিলিগুড়ির একাধিক রাস্তায় ট্রাফিকের ধীরগতি, জারি রুট পরিবর্তনের নির্দেশ
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : সপ্তাহের প্রথম কর্মদিবসে কাজে বেরোনোর আগে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। সোমবার শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট ও ধীরগতির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর অনুরোধ করা হয়েছে।  শিলি
advertisement
2/5
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দার্জিলিং মোড়, কাছাড়ি রোড (হকার্স কর্নার মোড়) এবং এনএইচ–১০-এর বিভিন্ন অংশে। দার্জিলিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কাছাড়ি রোডে বক্স কালভার্ট বসানোর জন্য একটি লেন বন্ধ থাকায় সেখানে ভারী যানজটের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় ও সালুগাড়া অংশে মেরামতির কাজ চলায় গাড়িচালকদের ধীরগতিতে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সাহুডাঙ্গি–আমবাড়ি লিঙ্ক ব্রিজ নতুন সেতু নির্মাণের জন্য সম্পূর্ণ বন্ধ রয়েছে; বিকল্প হিসেবে নওপাড়া মোড় ব্যবহার করতে বলা হয়েছে।
advertisement
3/5
পাশাপাশি শহরে চলতে থাকা বিভিন্ন মেলা ও হাটও যান চলাচলে প্রভাব ফেলছে। চাঁদমনি মেলা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সিটি সেন্টার ও দার্জিলিং মোড় এলাকায় ধীরগতির যান চলাচল প্রত্যাশিত। জঙ্গলীবাবা শিবরাত্রি মেলা উপলক্ষে পানিঘাটা মোড় থেকে নকশালবাড়ি রোড পর্যন্ত যানজটের আশঙ্কা রয়েছে। সালুগাড়া, ফুলবাড়ি ও আমবাড়ি হাট এলাকায় নির্দিষ্ট সময়ে ট্রাফিক চাপ বাড়তে পারে।
advertisement
4/5
রুট পরিবর্তন সংক্রান্ত একাধিক নির্দেশও জারি করা হয়েছে। বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশন থেকে পাহাড়মুখী যানবাহনকে কাওয়াখালি–নৌকাঘাট–খাপরাইল রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এনজেপি স্টেশনগামী গাড়িকে সেবক রোড এড়িয়ে ফাঁসিদেওয়া আন্ডারপাস ব্যবহার করতে বলা হয়েছে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত যানবাহনকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
5/5
শহরের দিকে পণ্যবাহী যানবাহনের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতেই এই পদক্ষেপ। রিয়েল-টাইম আপডেটের জন্য অফিশিয়াল ট্রাফিক পেজ অনুসরণ করার আবেদন জানানো হয়েছে। সপ্তাহের শুরুতে সামান্য ধৈর্য ও সচেতনতাই পারে বড় ভোগান্তি এড়াতে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri Traffic Alert: শিলিগুড়ির একাধিক রাস্তায় ট্রাফিকের ধীরগতি, জারি রুট পরিবর্তনের নির্দেশ, কাজে বেরনোর আগে সতর্ক হোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল