TRENDING:

Siliguri News: ভোটের আগে আরও মজবুত নিরাপত্তা বলয়! শিলিগুড়ি কমিশনারেটে পৌঁছল ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু টহলদারি

Last Updated:
Siliguri News: শিয়রে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। এখনও নির্ঘণ্ট ঘোষণা না হলেও নিরাপত্তা বাড়ানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শিলিগুড়িতে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
advertisement
1/5
ভোটের আগে আরও মজবুত নিরাপত্তা বলয়! শিলিগুড়ি কমিশনারেটে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী
ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তার আগেই শিলিগুড়ি কমিশনারেট এলাকায় এসে পৌঁছল ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়ানো হচ্ছে নিরাপত্তা প্রস্তুতি। নির্বাচনের আগে প্রশাসনের এই তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
শনিবার রাত আটটা নাগাদ জওয়ানরা ডাবগ্রাম সংলগ্ন শিলিগুড়ি মহিলা বিদ্যালয়ে এসে পৌঁছন। সেখানেই তাঁদের অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যেই এলাকায় টহলদারি শুরু হয়েছে।
advertisement
3/5
শুধু শহর নয়, নকশালবাড়ি, খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এই অঞ্চলগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
advertisement
4/5
অন্যদিকে শনিবার রাজ্য জুড়ে এসআইআর তালিকার চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে। ঠিক সেই আবহেই বিভিন্ন জেলায় মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে শুরু করেছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
advertisement
5/5
সব মিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে, ততই নিরাপত্তা বলয় শক্ত করছে প্রশাসন। আগাম প্রস্তুতিতেই শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করার বার্তাই স্পষ্ট করছে এই বাহিনী মোতায়েন। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri News: ভোটের আগে আরও মজবুত নিরাপত্তা বলয়! শিলিগুড়ি কমিশনারেটে পৌঁছল ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু টহলদারি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল