TRENDING:

North Bengal Weather Today: সকালে হাড়কাঁপানো ঠান্ডা আর দুপুরে চড়া রোদ, লেপ-কম্বল গোছানোর সময় কি তবে এসে গেল? বড় আপডেট দিল IMD

Last Updated:
North Bengal Weather Today: সপ্তাহের শেষভাগেই আবহাওয়ার পরিবর্তন শুরু উত্তরবঙ্গে। পাহাড় থেকে সমতল, সব জায়গাতেই বেড়েছে তাপমাত্রা। সকাল ও সন্ধ্যায় ঠান্ডা থাকলেও বেলার দিকে হারিয়ে যাচ্ছে শীতের অনুভূতি।
advertisement
1/5
সকালে ঠান্ডা আর দুপুরে চড়া রোদ, লেপ-কম্বল গোছানোর সময় কি তবে এসে গেল? বড় আপডেট IMD'র
সপ্তাহের শেষভাগে এসে আবহাওয়ার পরিবর্তন শুরু উত্তরবঙ্গে। জেলায় জেলায় তাপমাত্রার বড় পরিবর্তন। খানিকটা বাড়ল পারদ। দার্জিলিং, কলিম্পং থেকে শুরু করে সমতলের জেলাগুলিতেও তাপমাত্রা উপরের দিকে। ফলে আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন শীতের বিদায় আসন্ন। আগামী এক সপ্তাহের মধ্যে আরও বদলে যাবে আবহাওয়া। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
advertisement
2/5
এদিন শনিবার উত্তরের আবহাওয়ায় বেশ পরিবর্তন দেখা গিয়েছে বেলার দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হারিয়েছে শীতের আমেজ। যদিও সকাল ও সন্ধ্যায় উত্তরবঙ্গে ঠাণ্ডার স্পেল চলছে। পাহাড় হালকা মেঘলা আকাশ। দিনে তাপমাত্রার হেরফের হলেও মনোরম আবহাওয়া বজায় রয়েছে।
advertisement
3/5
এদিন শিলিগুড়িতে আকাশ পরিষ্কার। সকাল ও সন্ধ্যের পর ঠান্ডা হাওয়া চলছে। তবে দিনে বাড়ছে উষ্ণতা। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়েও আকাশ পরিষ্কার। শৈলশহরে খানিকটা বেড়েছে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে। সকাল ও সন্ধ্যায় কনকনে ঠান্ডা উপভোগ করা যাচ্ছে। তবে কালিম্পংয়ে হালকা মেঘ রয়েছে। তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
অন্যদিকে জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ রয়েছে। গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.০৫ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
কোচবিহারেও পরিস্কার আকাশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে ভোরের দিকে ঠান্ডা হাওয়ার দাপট ছিল। দিনে তাপমাত্রার হেরফের দেখা গিয়েছে। ইসলামপুরেও পরিস্কার আকাশ রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ। বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Today: সকালে হাড়কাঁপানো ঠান্ডা আর দুপুরে চড়া রোদ, লেপ-কম্বল গোছানোর সময় কি তবে এসে গেল? বড় আপডেট দিল IMD
Open in App
হোম
খবর
ফটো
লোকাল