TRENDING:

Siliguri News: শিলিগুড়ি-কলকাতা যাতায়াত এবার আরও সহজ! ফের ডে সার্ভিস চালু করল NBSTC, জানুন বাসের সময়সূচি

Last Updated:
Siliguri-Kolkata Bus: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ এবার আরও মসৃণ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম শিলিগুড়ি-কলকাতা রুটে আবারও ডে সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে ভোরে রওনা দিয়ে রাতেই নিজ গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।
advertisement
1/5
শিলিগুড়ি-কলকাতা যাতায়াত আরও সহজ! ফের ডে সার্ভিস চালু করল NBSTC, জানুন বাসের সময়সূচি
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সংযোগ আরও সহজ করতে শিলিগুড়ি–কলকাতা রুটে ফের ডে সার্ভিস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। চলতি সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হয়েছে। শিলিগুড়ির তেনজিং নরগে বাস টার্মিনাস থেকে ভোর ৫টায় বাস ছাড়ছে ও কলকাতা থেকে রওনা দিচ্ছে ভোর সাড়ে ৬টায়। দীর্ঘদিনের যাত্রী দাবির পর এই উদ্যোগে স্বস্তির হাওয়া। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
নিগম সূত্রে জানা গিয়েছে, আপাতত সাধারণ বাস দিয়েই পরিষেবা শুরু হয়েছে। তবে যাত্রী চাহিদা বাড়লে পুশ ব্যাক ও এসি বাস চালুর পরিকল্পনাও রয়েছে। সেই সঙ্গে সময়সূচিতে পরিবর্তনের বিষয়টিও খতিয়ে দেখা হবে। নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, শিলিগুড়ি ডিভিশনের চাহিদার ভিত্তিতেই এই ডে সার্ভিস চালু করা হয়েছে।
advertisement
3/5
সময় অনুযায়ী, শিলিগুড়ি থেকে ভোরে ছাড়া বাস রাত প্রায় ৮টায় ধর্মতলায় পৌঁছচ্ছে। অন্যদিকে কলকাতা থেকে রওনা দেওয়া বাস শিলিগুড়িতে পৌঁছচ্ছে রাত ১০টার দিকে। ডে সার্ভিস হওয়ায় পথে একাধিক স্টপেজে যাত্রী ওঠানামার সুযোগ থাকবে, ফলে শুধু প্রান্তিক গন্তব্য নয়, মাঝপথের যাত্রীদেরও সুবিধা মিলবে।
advertisement
4/5
রাতের বাসে যাতায়াতে যাঁদের অসুবিধা হত, তাঁদের জন্য এই ডে সার্ভিস বড় স্বস্তি। অনেক যাত্রীই জানিয়েছেন, ভোরে রওনা দিয়ে রাতে গন্তব্যে পৌঁছনো নিরাপদ ও সুবিধাজনক। পাশাপাশি দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় পৌঁছনোরও সুযোগ থাকছে, যা কর্মসূত্রে বা চিকিৎসার কাজে যাতায়াতকারীদের জন্য উপকারী।
advertisement
5/5
ডিভিশনাল ম্যানেজার সৌভিক দে জানিয়েছেন, ভবিষ্যতে পরিষেবার মানোন্নয়নে পুশ ব্যাক ও এসি বাস আনার চেষ্টা চলছে। সব মিলিয়ে, এই ডে সার্ভিস উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ যাতায়াতে নতুন বিকল্প তৈরি করেছে, যা যাত্রী সুবিধাকেই প্রাধান্য দিচ্ছে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri News: শিলিগুড়ি-কলকাতা যাতায়াত এবার আরও সহজ! ফের ডে সার্ভিস চালু করল NBSTC, জানুন বাসের সময়সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল