TRENDING:

'অনেকদিনের ইচ্ছে...', মনের 'আসল' কথা বলে ফেললেন দিলীপ-পত্নী, রিঙ্কু! বেরিয়ে এল প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশের 'গোপন' কারণ!

Last Updated:
Rinku Majumdar: ভোটে দাঁড়ানো নিয়ে মনের কথা বলে দিলেন দিলীপ জায়া রিঙ্কু মজুমদার। দিন দুয়েক আগেই বিজেপির সদর দফতরে গিয়ে নিজের বায়োডাটা জমা করেছেন তিনি। আর তারপর থেকেই তোলপাড় পরে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। স্ত্রী-র প্রার্থী হওয়ার ইচ্ছেতে কী বললেন স্বামী দিলীপ ঘোষ? কেন এই সিদ্ধন্ত নিলেন তিনি। অপকটে সব জানালেন দিলীপ-পত্নী।
advertisement
1/7
'অনেকদিনের ইচ্ছে...', মনের 'আসল' কথা বলে ফেললেন দিলীপ-পত্নী, রিঙ্কু, বেরিয়ে এল 'কারণ'!
২০২৬ এর বিধানসভা ভোটের দিন ঘোষণা না হতেই পারদ তুঙ্গে রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার সেই উত্তাপই আরও খানিকটা বাড়িয়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। আর তাতেই জল্পনা তুঙ্গে। এবার কি ভোটের ময়দানে দিলীপ-পত্নী?
advertisement
2/7
mপ্রার্থী হতে চেয়ে ইতিমধ্যেই বায়োডাটা জমা দিয়েছেন রিঙ্কু মজুমদার। আর তাই নিয়েই তোলপাড় পড়েছে বিজেপির ভিতরে ও বাইরে। জানা গিয়েছে, বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চান দিলীপ-পত্নী বীজপুর বা রাজারহাট-নিউটাউন বা মেদিনীপুরে প্রার্থী হতে চেয়ে আবেদন জানিয়ে ড্রপবক্সে বায়োডাটা দিয়েছেন রিঙ্কু।
advertisement
3/7
এই প্রসঙ্গে গতকালই দিলীপ জায়া জানান, "প্রার্থী হতে চাই, উচ্চ নেতৃত্ব ভাববেন কী করবেন।" তাঁর দাবি, ২০১৩ সাল থেকেই তিনি নিউটাউনের বাসিন্দা এবং দলের একনিষ্ঠ কর্মী। পারিবারিক বিপর্যয় সামলেও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
advertisement
4/7
তাঁর কথায়, "আমি মিসেস ঘোষ হয়েছি মাত্র কয়েক মাস আগে। কিন্তু দীর্ঘ সময় ধরে দলের হয়ে কাজ করছি। আমার একটা রাজনৈতিক সত্ত্বা আছে। লড়াই করতে চাই এবং জিততেও চাই।"
advertisement
5/7
আজ, শুক্রবার দিলীপ-পত্নী রিঙ্কু মজুমদার বলেন, "অনেকদিনের ইচ্ছে ক্যাবিনেট মিনিস্টার হওয়ার। এটা তো সর্বভারতীয় পার্টি। ইচ্ছে হলেই প্রার্থী হওয়া যায় না। নিয়ম মেনে আবেদন করতে হয় তারপর দিল্লি থেকে সই হয়ে এলে নামটা থাকলেই প্রার্থী হওয়া যায়। কিছুদিন আগেই প্রার্থী হওয়ার ইচ্ছেটা প্রকাশ করেছিলাম। তারপরেই ড্রপবক্স-এ আবেদন করেছি।"
advertisement
6/7
স্ত্রীর এই পদক্ষেপ নিয়ে এদিন মুখ খুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও। বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপবাবু স্পষ্ট জানান, রিঙ্কু মজুমদার দলে তাঁর থেকেও পুরনো কর্মী।
advertisement
7/7
তাঁর কথায়, "দলে ও আমার থেকেও পুরনো। আমি এমএলএ, এমপি হয়ে গেলাম। ওঁর ইচ্ছা হয়েছে তাই আবেদন করেছে। হাজার হাজার লোক আবেদন করছে। কে প্রার্থী হবেন, তা দল ঠিক করবে।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
'অনেকদিনের ইচ্ছে...', মনের 'আসল' কথা বলে ফেললেন দিলীপ-পত্নী, রিঙ্কু! বেরিয়ে এল প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশের 'গোপন' কারণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল