Bankura News: বাঁকুড়ার বিরল প্রতিভা! একই অঙ্গে একাধিক ট্যালেন্ট জেলার গর্ব মহাদেব মুখোপাধ্যায়ের, চিনে নিন তাঁকে
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Sneha Paul
Last Updated:
Bankura News: বহুমুখী প্রতিভার আলোয় উজ্জ্বল এক ব্যক্তি। নিজের প্রতিভার জোরে বাঁকুড়ার গর্ব হয়ে উঠছেন মহাদেব মুখোপাধ্যায়। ইতিমধ্যেই সহকর্মী, ছাত্র ও সংস্কৃতিমহলে বিশেষ পরিচিতি লাভ করেছেন তিনি।
advertisement
1/6

বাঁকুড়ার শিক্ষাজগতে এক অনন্য নাম মহাদেব মুখোপাধ্যায়। পেশায় তিনি শিক্ষক, নেশায় শিল্পসাধক। জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া জিলা স্কুল-এর এই শিক্ষক তাঁর বহুমুখী প্রতিভার জন্য ইতিমধ্যেই ছাত্র, সহকর্মী ও সংস্কৃতিমহলে বিশেষ পরিচিতি পেয়েছেন। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
শিক্ষক নিজে জানিয়েছেন, শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, চিত্রশিল্পী হিসেবেও তিনি সমান দক্ষ। নিজের বাড়িতেই গড়ে তুলেছেন এক ছোট্ট শিল্পগ্যালারি। চারিদিকে সাজানো ক্যানভাস, জল রং, তেল রং ও স্কেচ। সব মিলিয়ে যেন শিল্পের এক নিবিড় জগৎ। দর্শনার্থীরা সেখানে গেলে মুগ্ধ না হয়ে পারেন না।
advertisement
3/6
সঙ্গীতচর্চাতেও তাঁর আলাদা পরিচয় রয়েছে। বিরল প্রতিভা হিসেবে তিনি নাক দিয়ে সানাই বাজাতে পারেন, যা সাধারণ মানুষের কাছে বিস্ময়কর। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর এই অভিনব পরিবেশনা দর্শকদের চমকে দেয় এবং প্রশংসা কুড়োয়।
advertisement
4/6
শুধু তাই নয়, কবিতা লেখাতেও সমান পারদর্শী মহাদেব। তাঁর লেখায় সামাজিক ভাবনা, প্রকৃতি ও মানবিক আবেগ বারবার উঠে আসে। সহকর্মীরা জানান, বিদ্যালয়ের সাংস্কৃতিক আসরে তাঁর লেখা কবিতা আবৃত্তি হলে ছাত্রদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায়।
advertisement
5/6
এই শিক্ষক-শিল্পীর বাড়িতে রয়েছে দেশি-বিদেশি পুতুল ও বাদ্যযন্ত্রের বিরাট সংগ্রহ। প্রতিটি সংগ্রহের সঙ্গে জড়িয়ে আছে আলাদা গল্প ও ইতিহাস। এই সংগ্রহশালা যেন এক ব্যক্তিগত জাদুঘর, যা শিল্প ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর অনুরাগের সাক্ষ্য বহন করে।
advertisement
6/6
বাঁকুড়া শহরের মানুষ মনে করেন, এমন বহুমুখী প্রতিভা বিরল। শিক্ষক হিসেবে ছাত্রদের প্রিয় এবং শিল্পী হিসেবে সকলের অনুপ্রেরণা— এই দুই পরিচয়ের সমন্বয়ে মহাদেব মুখোপাধ্যায় আজ সত্যিই জেলার গর্ব হয়ে উঠেছেন। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Bankura News: বাঁকুড়ার বিরল প্রতিভা! একই অঙ্গে একাধিক ট্যালেন্ট জেলার গর্ব মহাদেব মুখোপাধ্যায়ের, চিনে নিন তাঁকে