TRENDING:

Quadruple Child Birth: একের পর এক সন্তানের জন্ম! হাসপাতালের লেবার রুমে হতবাক সকলেই! ৪ সন্তানের জন্ম দিলেন শ্রাবনী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Last Updated:
Quadruple Child Birth: মুর্শিদাবাদের সাগরপাড়ার জামালপুর গ্রামের বাসিন্দা শ্রাবনী স্নিগ্ধা মণ্ডল এক, দুই, তিন নয়! একসঙ্গে দুই ছেলে এবং দুই মেয়ের জন্ম দিয়েছেন। পরিবারে একসঙ্গে চার নতুন অতিথি আসায় বেজায় খুশি সকলেই।
advertisement
1/6
একের পর এক সন্তানের জন্ম! হাসপাতালের লেবার রুমে হতবাক সকলেই! ৪ সন্তানের জন্ম দিলেন শ্রাবনী
*মুর্শিদাবাদ: একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন সাগরপাড়ার এক মহিলা। তার মধ্যে দুই কন্যাসন্তান এবং দুটি পুত্রসন্তান। বর্তমানে চার সন্তান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের SNCU বিভাগে চিকিৎসাধীন।
advertisement
2/6
*মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ার জামালপুর গ্রামের বাসিন্দা শ্রাবনী স্নিগ্ধা মণ্ডল। বাপের বাড়ি নদিয়া জেলার করিমপুরে। তিনি চার সন্তানের জন্ম দিয়েছেন। এই ঘটনায় শ্রাবণী দেবী খুশি প্রকাশ করেছেন।
advertisement
3/6
*নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন, নরমাল ডেলিভারির মাধ্যমে ওই মহিলা পরপর চার সন্তানের জন্ম দিয়েছেন। সদ্যোজাত শিশুরা এখনও পর্যন্ত সুস্থ-স্বাভাবিক রয়েছে। প্রসূতিও পুরোপুরি সুস্থ।
advertisement
4/6
*এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকায়। সোশ্যাল মিডিয়াতেও সদ্যোজাত চার সন্তানের ছবি ভাইরাল হয়েছে। তাতে মা ও সন্তানদের সুস্থ কামনা করেছেন অনেকেই।
advertisement
5/6
*মুর্শিদাবাদ জেলার প্রখ্যাত স্ত্রী রোগ চিকিৎসক বলেন, ‘আমি ৩৫ বছর ধরে এই পেশায় রয়েছি। স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে অসংখ্য মহিলাকে সন্তান প্রসব করিয়েছে। এর আগে কোনও মাকে চার সন্তানের জন্ম দিতে দেখিনি। আমি সর্বোচ্চ তিন সন্তানের জন্ম দিতে দেখেছি। সেদিক থেকে বলতে পারেন, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা।’
advertisement
6/6
*নরমাল ডেলিভারিতে একসঙ্গে সর্বোচ্চ তিনটে সন্তান প্রসব হতে দেখেছি। বেশি বাচ্চা হলে সাধারণত শিশুগুলি অপরিণত হয়। তাদের নানা ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তাদের বাঁচানো মুশকিল হয়ে পড়ে। তবে যেহেতু এক্ষেত্রে স্বাভাবিক পদ্ধতিতে সন্তান প্রসব হয়েছে, তাই সদ্যোজাতদের বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার সন্তান।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Quadruple Child Birth: একের পর এক সন্তানের জন্ম! হাসপাতালের লেবার রুমে হতবাক সকলেই! ৪ সন্তানের জন্ম দিলেন শ্রাবনী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল