TRENDING:

সেবক রোডে ‘দৈত্যাকার’ অতিথি...! NH10-এ পাইথনের Video ঝড়ের গতিতে ভাইরাল

Last Updated:
Python: সেবক রোডে আচমকা ওটা কী? ঘটনাস্থলে মুহূর্তে জমল ভিড়। বহু গাড়ি রাস্তার মাঝেই দাঁড় করিয়ে মানুষ মোবাইল হাতে ভিডিও তুলতে শুরু করেন। কেউ বিস্মিত, কেউ আতঙ্কিত— তবে সবার চোখ রাস্তার ধারে কুণ্ডলী পাকিয়ে থাকা সেই বিশাল সরীসৃপের দিকেই।
advertisement
1/5
সেবক রোডে ‘দৈত্যাকার’ অতিথি...! NH10-এ পাইথনের Video ঝড়ের গতিতে ভাইরাল
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ির ব্যস্ততম সড়ক সেবক রোডে হঠাৎই দেখা মিলল এক বিশাল পাইথনের। NH10-এ রাস্তার ধারে বিশ্রামরত ওই সাপকে ঘিরে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অফিস টাইমের ব্যস্ত রাস্তায় এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষজন ও গাড়িচালকেরা।
advertisement
2/5
ঘটনাস্থলে দ্রুত ভিড় জমে যায়। বহু গাড়ি রাস্তার মাঝেই দাঁড় করিয়ে মানুষ মোবাইল হাতে ভিডিও তুলতে শুরু করেন। কেউ বিস্মিত, কেউ আতঙ্কিত— তবে সবার চোখ তখন রাস্তার ধারে কুণ্ডলী পাকিয়ে থাকা সেই বিশাল সরীসৃপের দিকেই।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
চোখের নিমিষে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেবক রোডের ‘পাইথন কাণ্ড’। অনেকে আবার বন্যপ্রাণ রক্ষার আবেদনও জানান পোস্টের মাধ্যমে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
এদিকে সাময়িকভাবে ধীরগতির হয়ে পড়ে যান চলাচল। কৌতূহলী ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন দফতরের হস্তক্ষেপের প্রত্যাশা করেন স্থানীয়রা, যাতে সাপটিকে নিরাপদে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া যায়। তবে পরবর্তীতে সাপটি নিজে নিজেই জঙ্গলে চলে যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
এমন ঘটনার জেরে নতুন করে উঠে এসেছে বন্যপ্রাণের নিরাপদ আবাস ও মানুষের সচেতনতার প্রশ্ন। আপাতত সেভক রোডের সেই পাইথনই শহরের চর্চার কেন্দ্রে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
সেবক রোডে ‘দৈত্যাকার’ অতিথি...! NH10-এ পাইথনের Video ঝড়ের গতিতে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল