TRENDING:

Train Cancellation: রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রা ডিভিশনে ১ সপ্তাহ ট্রেন চলাচল বিঘ্নিত, বাতিল একাধিক মেমু প্যাসেঞ্জার, ভোগান্তির আশঙ্কা

Last Updated:
South Eastern Railway Update: আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য একাধিক ট্রেন বাতিল ও দেরিতে চলবে। ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত এই পরিবর্তনের ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়বে। যাত্রার আগে অবশ্যই ট্রেনের আপডেট জেনে নেওয়া জরুরি
advertisement
1/6
রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! আগামী ৭ দিন এই রুটে চলবে না ট্রেন, বিপাকে নিত্যযাত্রীরা
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে আবারও রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এই সময়কালে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলবে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।
advertisement
2/6
রেলের তরফে জানান হয়েছে, ২৩ মার্চ সোমবার থেকে আগামী ২৯ মার্চ রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য ‘রোলিং ব্লক’ নেওয়া হয়েছে। এই কারণেই ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে।
advertisement
3/6
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, "রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য ২ টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে।"
advertisement
4/6
২৩ মার্চ ও আগামী ২৭ ও ২৯ মার্চ বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ২৪, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চ বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার।
advertisement
5/6
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের। ২৪ মার্চ আদ্রায় আংশিকভাবে সমাপ্ত/সূচিত হবে। এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।
advertisement
6/6
রেলের এই সিদ্ধান্তে নিত্যযাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Train Cancellation: রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রা ডিভিশনে ১ সপ্তাহ ট্রেন চলাচল বিঘ্নিত, বাতিল একাধিক মেমু প্যাসেঞ্জার, ভোগান্তির আশঙ্কা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল