TRENDING:

Train Alerts: রেলযাত্রীদের চরম দুর্ভোগ! ১ মার্চ পর্যন্ত আদ্রা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, যাতায়াতের আগে দেখে নিন ট্রেনের সময়সূচি ও বাতিলের তালিকা

Last Updated:
Train Cancellation: ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আদ্রা ডিভিশনে রোলিং ব্লক। একাধিক মেমু প্যাসেঞ্জার ট্রেন বাতিল, কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত ও বিলম্বে চলবে। যাত্রার আগে দেখে নিন সম্পূর্ণ তালিকা ও পরিবর্তিত সূচি
advertisement
1/6
যাত্রীদের চরম দুর্ভোগ! ১ মার্চ পর্যন্ত আদ্রা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নিন তালিকা
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে আবারও রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এই সময়কালে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলবে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।
advertisement
2/6
রেলের তরফে জানান হয়েছে, আজ ২৩ ফেব্রুয়ারি সোমবার থেকে আগামী ১ মার্চ রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য ‘রোলিং ব্লক’ নেওয়া হয়েছে। এই কারণেই ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, "রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য ৫ টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে।"
advertisement
3/6
আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার।  আগামী ২৪, ২৬, ২৭ এবং আগামী ১ মার্চ বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার। আজ ২৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম মেমু প্যাসেঞ্জার।
advertisement
4/6
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। আগামী ২৬, ২৮ ফেব্রুয়ারি ও আগামী ১ মার্চ বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। আজ ২৩ ও আগামী ২৪ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে।বোকারো-ধানবাদ-বোকারো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
5/6
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার। আজ ২৩ ফেব্রুয়ারি আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর- আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ২৬ ও ২৮ ফেব্রুয়ারি ও আগামী ১ মার্চ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
6/6
বিলম্বে যাত্রাপথ। আজ ২৩ ফেব্রুয়ারি বিলম্বে যাত্রাপথ করবে হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস। হাঁটিয়া থেকে ২ ঘন্টা বিলম্বে ছাড়বে। আগামী ১ মার্চ বিলম্বে যাত্রাপথ করবে বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৬০ মিনিট বিলম্বে ছাড়বে। রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Train Alerts: রেলযাত্রীদের চরম দুর্ভোগ! ১ মার্চ পর্যন্ত আদ্রা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, যাতায়াতের আগে দেখে নিন ট্রেনের সময়সূচি ও বাতিলের তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল