TRENDING:

Motivational Story: ইচ্ছেটাই আসল! বিশেষভাবে সক্ষম হয়েও রোজ ৩০০ দুঃস্থের অন্নদাতা পুরুলিয়ার সুলভ, মহৎ কাজকে কুর্নিশ জানাচ্ছেন সবাই

Last Updated:
Purulia Motivational Story: প্রতিবন্ধকতাকে জয় করে মানবিকতার নতুন নজির গড়লেন পুরুলিয়ার সুলভ। প্রতিদিন ৩০০ জন দুঃস্থ মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি। নিজে প্রতিবন্ধি হয়েও তাঁর এই অবিশ্বাস্য লড়াই ও সমাজসেবাকে কুর্নিশ জানাচ্ছে গোটা জেলা। জানুন বিস্তারিত।
advertisement
1/7
ইচ্ছেটাই আসল! বিশেষভাবে সক্ষম হয়েও রোজ ৩০০ দুঃস্থের অন্নদাতা পুরুলিয়ার সুলভ
ইচ্ছাশক্তি ও মনের জোরের কাছে যে কোনও অসম্ভবই সম্ভব। ‌শারীরিক দিক তিনি বিশেষভাবে সক্ষম, তবে বহু মানুষের অন্নদাতা তিনি। ‌ পুরুলিয়ার মানুষদের মনের মানুষ সুলভ বুঁদিয়া। ‌(ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/7
নিজের শারীরিক অক্ষমতাকে পিছনে ফেলে প্রতিদিন শতাধিক মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন বছর ৩৩-এর সুলভ বুঁদিয়া। পুরুলিয়ার শহরের চাইবাসা রোডের বাসিন্দা তিনি। পেশায় একজন ব্যবসায়ী।
advertisement
3/7
ছেলেবেলা থেকেই তিনি বিশেষভাবে সক্ষম। কিন্তু সেই প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তিনি প্রতিনিয়ত মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। দীর্ঘ আট বছর ধরে তিনি পুরুলিয়াতে চালাচ্ছেন রোটি ব্যাঙ্ক।
advertisement
4/7
এই রুটি ব্যাঙ্কের মাধ্যমে প্রত্যেক দিন তিনি পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসের শতাধিক মানুষের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেন। যে সমস্ত দুঃস্থ ও অসহায় মানুষেরা হাসপাতালে আসেন তাদের মুখে খাবার তুলে দেন তিনি।
advertisement
5/7
এ বিষয়ে সুলভ বুঁদিয়া বলেন, শৈশব থেকেই তার ইচ্ছা ছিল মানব সেবায় নিজেকে নিয়োজিত করা। সেটাই তিনি করে চলেছেন। ‌ প্রতিদিন তিনি প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষের খাওয়ার ব্যবস্থা করেন।
advertisement
6/7
সুলভ বুঁদিয়ার এই কর্মকাণ্ডে সব সময় সঙ্গী তার স্ত্রী মিতালী মুর্মু। মহৎ এই কাজের অংশীদার হতে পেরে তিনি নিজেকে গর্বিত বলে মনে করেন। তিনিও প্রতিদিন সমস্ত কাজে সুলভ বাবুকে সহযোগিতা করেন।
advertisement
7/7
দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চলে রুটি ব্যাঙ্ক। তাদের পুরুলিয়া গ্রুপে রয়েছে ১৩০ জন সদস্য। এই সমস্ত মানুষদের নিয়েই প্রতিনিয়ত সুলভ বুঁদিয়া অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ান। ‌কোনও সরকারি অনুদান ছাড়াই নিজেদের উদ্যোগে ও মানুষের সহযোগিতায় এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন তিনি। ‌তাকে নিয়ে গর্বিত জঙ্গলমহল। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Motivational Story: ইচ্ছেটাই আসল! বিশেষভাবে সক্ষম হয়েও রোজ ৩০০ দুঃস্থের অন্নদাতা পুরুলিয়ার সুলভ, মহৎ কাজকে কুর্নিশ জানাচ্ছেন সবাই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল