Agriculture News: কম খরচ-কম খাটনিতে লাভ অনেক! পুরুলিয়ার চাষের জগতে নতুন দিগন্ত, ধান কাটার পর এই চাষ করে মালামাল কৃষকরা
- Reported by:Shantonu Das
- Published by:Sneha Paul
Last Updated:
Purulia Agriculture News: বাড়তি আয়ের আশায় পুরুলিয়ায় বিকল্প চাষের প্রবণতা ক্রমেই বাড়ছে। ধান কাটার পর বহু কৃষক নিজের জমিতে গম চাষ শুরু করে দিয়েছেন। এক চাষি জানান, এই চাষে পরিচর্যা তুলনামূলক সহজ ও খরচ কম।
advertisement
1/6

ধান চাষ শেষ হতেই এবার গম চাষের দিকে ঝুঁকছেন পুরুলিয়া জেলার কৃষকরা। জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ধান কাটার পরবর্তী ফসল হিসেবে গম চাষকে ক্রমশ লাভজনক বিকল্প হিসেবে দেখছেন চাষিরা। জেলার যে সমস্ত গ্রামে আগে গম চাষ হত না এখন সেই সমস্ত গ্রামেও গম চাষ শুরু হয়েছে। (ছবি ও তথ্যঃ শান্তনু দাস)
advertisement
2/6
পুরুলিয়ার নিতুড়িয়া, সাঁতুড়ি, রঘুনাথপুর এবং কাশীপুর ব্লকের একাধিক গ্রামে ইতিমধ্যেই গম চাষের প্রস্তুতি ও বপন প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষকদের মতে, ধান কাটার পর জমি ফাঁকা না রেখে দ্রুত গম চাষ শুরু করলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়। পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি হওয়ায় এই চাষ এখন অনেকের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
advertisement
3/6
কাশীপুরের সোনাথলী গ্রামের কৃষক গুরুপদ মণ্ডল জানান, ধান চাষের পর গম চাষ তাঁদের কাছে দীর্ঘদিনের অভ্যাস। গম চাষে পরিচর্যা তুলনামূলকভাবে সহজ এবং খরচও কম। ফলে উৎপাদন ভাল হলে লাভের পরিমাণও বেশ সন্তোষজনক হয়।
advertisement
4/6
তবে আবহাওয়ার পরিবর্তন নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেক কৃষক। তাঁদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবারের আবহাওয়া গম চাষের পক্ষে পুরোপুরি অনুকূল ছিল না, যার প্রভাব পড়েছে উৎপাদনে। ফলে অনেক ক্ষেত্রেই প্রত্যাশিত ফলন মেলেনি।
advertisement
5/6
কৃষি দফতরের এক আধিকারিক জানান, অনুকূল আবহাওয়া এবং সেচ ব্যবস্থার উন্নতির ফলে পুরুলিয়ায় গম চাষের প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে। ফলে ধান নির্ভরতার পাশাপাশি গম চাষও জেলার কৃষকদের আয়ের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠছে।
advertisement
6/6
সব মিলিয়ে, ফসলের বৈচিত্র্য আনার মাধ্যমে কৃষিজ ঝুঁকি কমানো এবং আয় বাড়ানোর লক্ষ্যেই পুরুলিয়ার কৃষকরা এখন গম চাষের দিকে বেশি করে ঝুঁকছেন। (ছবি ও তথ্যঃ শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Agriculture News: কম খরচ-কম খাটনিতে লাভ অনেক! পুরুলিয়ার চাষের জগতে নতুন দিগন্ত, ধান কাটার পর এই চাষ করে মালামাল কৃষকরা