Amrit Bharat Station Scheme: বদলে যাচ্ছে বাংলার বিখ্যাত তারকেশ্বর স্টেশন! অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ শেষ হলেই মিলবে এইসব সুযোগ-সুবিধা
- Published by:Madhab Das
Last Updated:
Amrit Bharat Station Scheme: দক্ষিণবঙ্গের অন্যতম ব্যস্ত তীর্থস্থান তারকেশ্বর। এবার সেই স্টেশনকেই আধুনিক করে তুলছে রেল। অমৃত ভারত প্রকল্পের কাজ শেষ হলে স্টেশনের চেহারা থেকে শুরু করে যাত্রী পরিষেবা, সবকিছুতেই থাকবে বড় চমক।
advertisement
1/5

রেলের তরফ থেকে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুযোগ সুবিধার জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ চালানো হচ্ছে দেশের বিভিন্ন স্টেশনে। ইতিমধ্যেই অনেক স্টেশনের কাজ শেষ হয়ে গিয়েছে, তবে এখনও কাজ চলছে হুগলির তারকেশ্বর স্টেশনে।
advertisement
2/5
তারকেশ্বর স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার জন্য রেলের তরফ থেকে ২৪.৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে যে সকল রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করে সাজানোর পরিকল্পনা করা হয় সেই তালিকায় রয়েছে তারকেশ্বর রেলওয়ে স্টেশন।
advertisement
3/5
তারকেশ্বর রেলওয়ে স্টেশনকে নতুন করে সাজানোর জন্য অনুমোদনের পর ধীরে ধীরে কাজ চলছে। আর এই কাজ শেষ হলেই ব্যাপক সুযোগ-সুবিধা পাবেন যাত্রীরা তা নিয়ে কোনও সন্দেহ নেই। কী কী তৈরি হচ্ছে?
advertisement
4/5
অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় তারকেশ্বর স্টেশনের পার্কিং এলাকার সৌন্দর্যায়ন, ফুড প্লাজা, রোড ওভারব্রিজ-সহ বিভিন্ন কাজ করা হবে। যদিও দেড় বছরের মধ্যে কাজ শেষ করার বিষয়ে লক্ষ্যমাত্রা থাকলেও তা এখনও হয়নি।
advertisement
5/5
রেলের পরিকল্পনা অনুযায়ী তারকেশ্বর রেল স্টেশনের সামনের অংশ শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরের আদলে সাজানো হবে। এছাড়াও ট্রেনের বড় ইন্ডিকেশন বোর্ড লাগানো হবে। উন্নতমানের যাত্রী নিবাস, ফুট ওভারব্রিজ চওড়া করা সহ বিভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে সাজিয়ে তোলা হবে পুরো স্টেশনকে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Amrit Bharat Station Scheme: বদলে যাচ্ছে বাংলার বিখ্যাত তারকেশ্বর স্টেশন! অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ শেষ হলেই মিলবে এইসব সুযোগ-সুবিধা