TRENDING:

কাঁথির সমুদ্র সৈকতে হুলুস্থুল! ঢেউয়ের সঙ্গে ভেসে এল এ কী? চমকে উঠলেন মৎস্যজীবীরা, মোবাইল ক্যামেরাবন্দি করতে হুড়োহুড়ি

Last Updated:
Purba Medinipur News: কাঁথির মুকুন্দপুর মৎস্য খটি থেকে ৩৫ কেজির অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার করল বনদফতর। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হলে তাকে সমুদ্রে ছাড়া হবে।
advertisement
1/6
সমুদ্রে ভেসে উঠল বিরাট প্রাণী! দেখেই পালাল সকলে! কী প্রাণী জানেন? আঁতকে উঠবেন
ব্যস্ত মৎস্য খটি। হঠাৎ কী বেশি এল ওটা? চমকে উঠলেন মৎস্যজীবীরা। আচমকা চোখে পড়ল এক অস্বাভাবিক দৃশ্য। বুধবার ঢেউয়ের সঙ্গে ভেসে এল একটি সামুদ্রিক কচ্ছপ। মুহূর্তের মধ্যেই চারদিকে কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকে মোবাইলে ছবি তুলতে থাকেন। কেউ আবার আতঙ্কিত হন। মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত বন দফতরে খবর পাঠান। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় বনদফতরের কর্মীরা। সৈকতে ভেসে আসা কচ্ছপটিকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পরে সাবধানে সেটিকে উদ্ধার করা হয়। বনদফতর সূত্রে জানা যায়, বুধবার কাঁথির উত্তর মুকুন্দপুর মৎস্য খটি থেকে কচ্ছপটি উদ্ধার হয়েছে। কচ্ছপটির ওজন প্রায় ৩৫ কেজি। এটি অলিভ রিডলে প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। সাধারণত এই প্রজাতি গভীর সমুদ্রে বিচরণ করে।
advertisement
3/6
অলিভ রিডলে কচ্ছপ সাধারণত মাঝ সমুদ্রে থাকে। খুব সাধারনত উপকূলে আসে না। অনেক সময় দিকভ্রান্ত হয়ে বা স্রোতের টানে উপকূলে চলে আসে। বিশেষ করে প্রজননের সময় এরা তীরে আসে। বনদফতরের কর্মীরা জানিয়েছেন, কচ্ছপটির প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। আপাতত সেটি নিরাপদে রয়েছে। চিকিৎসার পর উপযুক্ত সময়ে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে।
advertisement
4/6
অলিভ রিডলে কচ্ছপ সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজাতি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা বড়। কিন্তু বর্তমানে নানা কারণে এদের সংখ্যা কমছে। জেলে ও ট্রলারের জালে আটকে পড়ে অনেক কচ্ছপের মৃত্যু হয়। সমুদ্রে দূষণও বড় সমস্যা। প্লাস্টিক ও তেলজাত বর্জ্য এদের জীবনের জন্য হুমকি। একসময় এই প্রজাতির সংখ্যা অনেক বেশি ছিল। এখন তা ক্রমশ হ্রাস পাচ্ছে।
advertisement
5/6
কন্টাই ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার অতুলপ্রসাদ দে বলেন, “খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কচ্ছপটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। সচেতনতা না বাড়লে এই প্রজাতি দ্রুত হ্রাস পাবে। মানুষের সামান্য উদ্যোগ অনেক প্রাণ বাঁচাতে পারে। তাই সকলের সহযোগিতা প্রয়োজন।”
advertisement
6/6
জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ও এগরা কলেজের অধ্যাপক সুদীপ্ত ঘোড়াই বলেন, অলিভ রিডলে কচ্ছপের সংখ্যা বর্তমানে উদ্বেগজনকভাবে কমেছে। জেলেদের জালে আটকে পড়লে দ্রুত তাদের ছেড়ে দেওয়া উচিত। এরা সাধারণত গভীর সমুদ্রে থাকে। শুধু ডিম পাড়ার সময় উপকূলে আসে। এদের রক্ষা করা আমাদের দায়িত্ব। না হলে একদিন এই প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। পরিবেশ রক্ষায় সকলের সচেতন হওয়া জরুরি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
কাঁথির সমুদ্র সৈকতে হুলুস্থুল! ঢেউয়ের সঙ্গে ভেসে এল এ কী? চমকে উঠলেন মৎস্যজীবীরা, মোবাইল ক্যামেরাবন্দি করতে হুড়োহুড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল