TRENDING:

Digha Train: অফিস টাইমে আর চিন্তা নেই! ঘোলবাগদা হল্টে থামবে ৮টি লোকাল ট্রেন, দিঘা-তমলুক শাখায় খুশির হাওয়া, দেখে নিন সময়সূচি

Last Updated:
Digha-Tamluk Railway Line: দিঘা–তমলুক রুটে ঘোলবাগদা হল্ট স্টেশনে একাধিক ইএমইউ লোকাল ট্রেনের নতুন স্টপেজ চালু হয়েছে। এতে যাত্রীদের দূরের স্টেশনে যাওয়ার ঝক্কি কমবে এবং প্রতিদিনের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠবে
advertisement
1/6
ঘোলবাগদা হল্টে থামবে ৮টি লোকাল ট্রেন! দিঘা-তমলুক শাখায় খুশির হাওয়া, দেখে নিন সময়সূচি
নতুন হল্ট স্টেশন চালুর পর যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিল রেল। দিঘা–তমলুক রেলপথের ঘোলবাগদা হল্টে একাধিক ইএমইউ লোকাল ট্রেনের স্টপেজ চালু হয়েছে। রেলের তরফে পরীক্ষামূলকভাবে এই স্টপেজ চালু করা হয়েছে। এবার সরাসরি এখান থেকেই ট্রেন ধরতে পারবেন স্থানীয়রা। প্রতিদিন দূরের স্টেশনে যাওয়ার ঝক্কি অনেকটাই কমল। নতুন স্টেশনে কোন কোন ট্রেন থামবে, সেই সময়সূচিও জানানো হয়েছে।
advertisement
2/6
রেল সূত্রে জানা গিয়েছে, মেচেদা–দিঘা ইএমইউ (৬৮১১৩) সকাল ৯টা ৫৪ মিনিটে ঘোলবাগদা স্টেশনে পৌঁছবে। এক মিনিট দাঁড়িয়ে ৯টা ৫৫ মিনিটে রওনা দেবে। আবার পাঁশকুড়া–দিঘা ইএমইউ (৬৮১১৯) বিকেল ৩টা ২৫ মিনিটে এসে ৩টা ২৬ মিনিটে ছাড়বে। নতুন হল্টে এই ট্রেনগুলির স্টপেজ চালু হওয়ায় যাত্রীদের সুবিধা আরও বাড়ল।
advertisement
3/6
এছাড়াও পাঁশকুড়া–দিঘা ইএমইউ (৬৮১১৫) সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে এসে ৭টা ৩২ মিনিটে ছাড়বে। পাঁশকুড়া–দিঘা ইএমইউ (৬৮১১৭) রাত ৯টা ঠিক সময়ে পৌঁছে ৯টা ১ মিনিটে রওনা দেবে। সন্ধ্যা ও রাতের এই ট্রেনগুলি অফিসযাত্রী ও ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে দিনের বিভিন্ন সময়ে যাতায়াতের সুযোগ বাড়ছে। যাত্রীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ট্রেন বেছে নিতে পারবেন।
advertisement
4/6
অন্যদিকে দিঘা–মেচেদা ইএমইউ (৬৮১১৮) দুপুর ১২টা ৫৩ মিনিটে ঘোলবাগদা স্টেশনে পৌঁছবে। এক মিনিট পর ১২টা ৫৪ মিনিটে ছেড়ে যাবে। আবার দিঘা–পাঁশকুড়া ইএমইউ (১৮১২০) বিকেল ৫টা ৪৯ মিনিটে এসে ৫টা ৫০ মিনিটে রওনা দেবে। এই ট্রেনগুলি বিপরীত দিকের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। ফলে দিঘা ও পাঁশকুড়া—দুই দিকেই যাতায়াত আরও সহজ হয়ে গেল।
advertisement
5/6
সকালের দিকেও যাত্রীদের জন্য রাখা হয়েছে একাধিক ট্রেনের স্টপেজ। দিঘা–পাঁশকুড়া ইএমইউ (৬৮১১৪) সকাল ৬টা ৩২ মিনিটে এসে ৬টা ৩৩ মিনিটে ছাড়বে। আবার দিঘা–পাঁশকুড়া ইএমইউ (৬৮১১৬) সকাল ৭টা ৩৮ মিনিটে পৌঁছে ৭টা ৩৯ মিনিটে রওনা দেবে। ফলে অফিসযাত্রী, ছাত্রছাত্রী ও দৈনন্দিন যাত্রীদের জন্য সকালবেলাতেই ট্রেন ধরার সুবিধা মিলবে। এতে নিয়মিত যাতায়াত অনেকটাই সহজ হবে।
advertisement
6/6
সব মিলিয়ে ঘোলবাগদা হল্ট স্টেশনে মোট আটটি লোকাল ট্রেনের স্টপেজ চালু হয়েছে। দিনের প্রায় সব গুরুত্বপূর্ণ সময়েই ট্রেন থামবে এখানে।পাঁশকুড়া–হলদিয়া–দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিটের সহ–সভাপতি সাগর পন্ডা বলেন, “ঘোলবাগদা হল্ট স্টেশনে একাধিক লোকাল ট্রেনের স্টপেজ চালু হওয়ায় আমরা অত্যন্ত খুশি। দীর্ঘদিন ধরে এই এলাকার যাত্রীদের সমস্যার কথা তুলে ধরা হচ্ছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হয়েছে।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Digha Train: অফিস টাইমে আর চিন্তা নেই! ঘোলবাগদা হল্টে থামবে ৮টি লোকাল ট্রেন, দিঘা-তমলুক শাখায় খুশির হাওয়া, দেখে নিন সময়সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল