TRENDING:

IMD Rain Alert: কাঁপিয়ে আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়! তুমুল শিলাবৃষ্টির তাণ্ডব দক্ষিণের ৩ জেলায়, কী হবে কলকাতায়?

Last Updated:
IMD Rain Alert: রাজ্যের তিন জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদীয়া ও হুগলি জেলায় ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা।
advertisement
1/12
কাঁপিয়ে আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়! তুমুল শিলাবৃষ্টির তাণ্ডব দক্ষিণের ৩ জেলায়, কী হবে কলকাতায়?
রাজ্যের তিন জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা।
advertisement
2/12
দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদীয়া ও হুগলি জেলায় ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা।
advertisement
3/12
আজ দুই বঙ্গেই ঝড় বৃষ্টি বাড়বে। রাজ্যজুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির স্পেল। বুধ এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি ফের বাড়বে শুক্রবার থেকে।
advertisement
4/12
দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে। ঝড়ের গতি পৌঁছে যেতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
5/12
ঝড়বৃষ্টিতে দুর্যোগ শুক্র ও আগামিকাল, শনিবার। উইকেন্ডে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও। শুক্রবার ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে।
advertisement
6/12
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত স্পেল ঝড়বৃষ্টির চলবে। সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
7/12
দক্ষিণবঙ্গে আজ, শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার কালবৈশাখী-সহ দুর্যোগের পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি ও হাওড়া জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি।
advertisement
8/12
কলকাতা-আজকেও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। দিনভর মেঘলা আকাশ এর সম্ভাবনা। সকালের দিকে হালকা কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামীকাল থেকে সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া ফিরবে।
advertisement
9/12
*সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে পশ্চিমের জেলায়। বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি হবে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।
advertisement
10/12
শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি।
advertisement
11/12
৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।
advertisement
12/12
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
IMD Rain Alert: কাঁপিয়ে আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়! তুমুল শিলাবৃষ্টির তাণ্ডব দক্ষিণের ৩ জেলায়, কী হবে কলকাতায়?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল