TRENDING:

Old Is Gold: বয়স মানে না বাধা, পেশায় ছিলেন শিক্ষিকা, জ্যাভলিন- ডিসকাস ছুঁড়ে দেশকে এনে দিলেন ডবল সম্মান

Last Updated:
Old Is Gold: ৭৫ পেরিয়েও দুরন্ত পারফরম্যান্স! আন্তর্জাতিক মঞ্চে জ্যাভলিন-ডিসকাসে জোড়া পদক অঞ্জলি চৌধুরীর
advertisement
1/6
বয়স মানে না বাধা,পেশায় ছিলেন শিক্ষিকা,জ্যাভলিন-ডিসকাস ছুঁড়ে দেশকে এনে দিলেন ডবল সম্মান
বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় জোড়া সাফল্য মালদহের ৭৫ ঊর্ধ্ব প্রাক্তন শিক্ষিকার। বয়স যে শুধুই সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন মালদহের প্রাক্তন স্কুল শিক্ষিকা অঞ্জলি চৌধুরী। অদম্য ইচ্ছাশক্তি আর নিরলস অনুশীলনের জোরে আন্তর্জাতিক মঞ্চে জয় করলেন জোড়া ব্রোঞ্জ পদক।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
দুবাইয়ের আবুধাবিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ওপেন মাস্টার্স গেমস ২০২৬ প্রতিযোগিতায় অংশ নিয়ে জ্যাভলিন থ্রো, ডিসকাস ও শটপুট ইভেন্টে লড়াই করেন তিনি। এর মধ্যে জ্যাভলিন থ্রো ও ডিসকাসে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জয় করেন অঞ্জলি চৌধুরী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
মালদহের ইংরেজবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জলি চৌধুরী পেশায় ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। হবিবপুরের নিত্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করার পর প্রায় ১৫ বছর আগে অবসর নেন। তবে অবসর জীবনে থেমে থাকেননি খেলাধুলার প্রতি আগ্রহ। খেলাধুলার প্রতি তাঁর আগ্রহ ও নিষ্ঠাই তাঁকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
কোনও ব্যক্তিগত প্রশিক্ষক ছাড়াই নিয়মিত মাঠে অনুশীলন করে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। বর্তমানে তিনি মালদহ ডিএসএ এবং বৃন্দাবনী ভেটারান ক্লাবের সদস্য। এর আগেও রাজ্য ও জাতীয় স্তরে একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন। রাজ্য স্তরে জ্যাভলিন ও ডিসকাসে দুইবার প্রথম হওয়ার পর জাতীয় স্তরে সুযোগ পান।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
সেখানকার সাফল্যের ভিত্তিতেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ আসে।‌ অঞ্জলি চৌধুরী জানান, “দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে ব্রোঞ্জ পদক জিততে পেরে খুব ভাল লাগছে। বয়স কোনও বাধা নয়, ইচ্ছাশক্তি থাকলে সবই সম্ভব।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
তাঁর এই কৃতিত্বে খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা ক্রীড়া মহলে। অবসর বয়সেও যে নিয়মিত অনুশীলন ও মানসিক দৃঢ়তার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করা যায়, তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন অঞ্জলি চৌধুরী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Old Is Gold: বয়স মানে না বাধা, পেশায় ছিলেন শিক্ষিকা, জ্যাভলিন- ডিসকাস ছুঁড়ে দেশকে এনে দিলেন ডবল সম্মান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল