Save Trees: রাস্তার মাঝে নজরকাড়া উদ্যোগ, সেলফির সঙ্গে ছড়াচ্ছে সচেতনতার বার্তা
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Salmali Das
Last Updated:
Save Trees: গাছ বাঁচানোর কথা বলা হচ্ছে অভিনবভাবে। হাবড়ার বানিপুরের রাস্তায় এখন চোখে এইরকম দৃশ্য, ফটো তোলার পাশাপাশি ছড়িয়ে পড়ছে বিশেষ বার্তা!
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: হাবড়ার বানিপুর এলাকায় এখন রাস্তায় বেরোলেই চোখে পড়ছে অভিনব এমনই থ্রিডি চিত্রকলা! গাছের গায়ে ফুটে ওঠা এই শিল্পকর্ম ইতিমধ্যেই এলাকাবাসী ও পথচলতি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে ড. বি আর আম্বেদকর স্পোর্টস স্কুল-এর সামনে আঁকা ছবিগুলি দেখতে প্রতিদিনই ভিড় জমছে
advertisement
2/6
স্থানীয় শিল্পী সঞ্জয় সরকারের হাতের ছোঁয়ায় গাছগুলো যেন জীবন্ত ক্যানভাসে পরিণত হয়েছে। পশুপাখি, বিড়াল থেকে শুরু করে বিভিন্ন মূর্তি বিষয় হিসাবে উঠে এসেছে। গাছের একেবারে সামনে দাঁড়ালে প্রথমে রঙের আঁকিবুঁকি মনে হলেও, কিছুটা দূরে গেলেই স্পষ্ট হয়ে উঠছে নিখুঁত এই থ্রিডি পেন্টিং
advertisement
3/6
কোথাও দেখা যাচ্ছে গাছের কোটর থেকে উঁকি দিচ্ছে প্রাণী, কোথাও বা প্রকৃতির নানা উপাদান। শিল্পীর বক্তব্য, চারপাশে যখন নির্বিচারে গাছ কাটার ঘটনা ঘটছে, তখন তিনি শিল্পের মাধ্যমে গাছ বাঁচানোর বার্তা দিতে চান। পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির প্রতি ভালোবাসাই তাঁর কাজের মূল প্রেরণা
advertisement
4/6
এই উদ্যোগে পাশে রয়েছে বানিপুর বসন্ত উৎসব কমিটি। কমিটির উদ্যোগে প্রতিবছর বসন্ত উৎসবের আয়োজন করা হয়, আর সেই অনুষ্ঠানের অংশ হিসেবেই এলাকার বিভিন্ন গাছে স্প্রে রঙের মাধ্যমে আঁকা হয় এই থ্রিডি চিত্রকর্ম
advertisement
5/6
এদিকে, নতুন প্রজন্মের তরুণ-তরুণীরাও গাছের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে ভিড় জমাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বানিপুরের এই গাছ-শিল্পের ছবি
advertisement
6/6
এলাকাবাসীরাও চান, দীর্ঘদিন ধরে যেন অক্ষত থাকে সঞ্জয় সরকারের এই শিল্পসৃষ্টি। তাঁদের আশা, এভাবেই শিল্পের মাধ্যমে গাছের প্রতি ভালোবাসা ও সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Save Trees: রাস্তার মাঝে নজরকাড়া উদ্যোগ, সেলফির সঙ্গে ছড়াচ্ছে সচেতনতার বার্তা