North Bengal Weather Update: আবহাওয়ায় বড় মোড়! বৃষ্টির দাপট সরিয়ে অবশেষে মনোরম পরিবেশ, আজ কেমন থাকবে উত্তরবঙ্গের ওয়েদার? জানালো হাওয়া অফিস
- Reported by:Partha Pratim Sarkar
- Published by:Madhab Das
Last Updated:
North Bengal Weather Update Today: গত কয়েকদিনের টানা বৃষ্টির পর অবশেষে শান্ত উত্তরবঙ্গের পাহাড়। মেঘ সরিয়ে আজ আকাশ পরিষ্কার। পর্যটকদের জন্য এই মুহূর্তে পাহাড় ভ্রমণ কতটা স্বস্তিদায়ক? জানুন।
advertisement
1/6

ঘূর্ণাবর্তের কারণে গত সপ্তাহে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে রাজ্যের অধিকাংশ জেলা। রাজ্যের অধিকাংশ জেলার পাশাপাশি বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের পাহাড়ও। তবে এবার কেটেছে দুর্যোগ, আর সেই দুর্যোগ কাটতেই এখন মনোরম আবহাওয়া পাহাড়ে। যদিও আজ সোমবার বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। (তথ্য: পার্থপ্রতিম সরকার)
advertisement
2/6
আজ সোমবার সকাল থেকেই আকাশ পরিষ্কার শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার, ইসলামপুর ও দক্ষিণ দিনাজপুরে। এই সকল জেলা ও জায়গার আকাশ পরিষ্কার থাকার পরিপ্রেক্ষিতে এখন মনোরম পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
3/6
উত্তরবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আজ সোমবার পরিষ্কার থাকলেও অবশ্য কালিম্পংয়ের আকাশ মেঘলা। কালিম্পং জেলায় হালকা শীতের অনুভূতি বজায় থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
4/6
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ের ছিল ৯ ডিগ্রি, জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.০৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/6
ডুয়ার্সে মনোরম আবহাওয়ার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সামান্য বেশি হলেও কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, তবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২৯ ডিগ্রিতে।
advertisement
6/6
ইসলামপুরের সর্বনিম্ন তাপমাত্রা আজ ছিল ১৯ ডিগ্রি, গঙ্গারামপুরের ছিল ১৭ ডিগ্রী। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা এদিন ১৫.০৮ ডিগ্রি ছিল বলেই জানা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Update: আবহাওয়ায় বড় মোড়! বৃষ্টির দাপট সরিয়ে অবশেষে মনোরম পরিবেশ, আজ কেমন থাকবে উত্তরবঙ্গের ওয়েদার? জানালো হাওয়া অফিস