North Bengal Weather: ভোরে ঠান্ডার আমেজ, দিনে রোদের তেজ! উত্তরে তাপের ওঠানামা, আর ক’দিন থাকবে শীত?
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
North Bengal Weather: শিলিগুড়িতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়িতে তাপমাত্রা ২৭.০৮ ডিগ্রি, উত্তর দিনাজপুরে ২৭.৬ ডিগ্রি এবং কোচবিহারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আলিপুরদুয়ারেও পারদ ছুঁয়েছে ২৬ ডিগ্রির কাছাকাছি
advertisement
1/5

<strong>শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য:</strong> উত্তরবঙ্গ জুড়ে আবহাওয়ায় ধীরে ধীরে বদল লক্ষ্য করা যাচ্ছে। ভোর ও রাতের দিকে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় রোদের তেজে বাড়ছে তাপমাত্রা। ফেব্রুয়ারির শুরুতেই এই আবহাওয়ার পরিবর্তন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করেছে।
advertisement
2/5
সমতলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। শিলিগুড়িতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়িতে তাপমাত্রা ২৭.০৮ ডিগ্রি, উত্তর দিনাজপুরে ২৭.৬ ডিগ্রি এবং কোচবিহারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আলিপুরদুয়ারেও পারদ ছুঁয়েছে ২৬ ডিগ্রির কাছাকাছি। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
অন্যদিকে পাহাড়ি এলাকায় এখনও শীতের প্রভাব বজায় রয়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে ১২.৪ ডিগ্রিতে এবং কালিম্পংয়ে রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে পর্যটন এলাকাগুলিতে সকালে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম হয়ে উঠছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপমাত্রা যথাক্রমে ২৪.৯ ডিগ্রি ও ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় গরমের পূর্বাভাস স্পষ্ট হচ্ছে। আবহাওয়ার এই ওঠানামার ফলে একদিকে যেমন শীতের পোশাক ধীরে ধীরে গুছিয়ে ফেলছেন মানুষ, অন্যদিকে স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্কতাও দেখা যাচ্ছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দিনের তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়তে পারে। ফলে শীতের বিদায় ঘণ্টা যেন ধীরে হলেও স্পষ্টভাবে শোনা যাচ্ছে উত্তরবঙ্গ জুড়ে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather: ভোরে ঠান্ডার আমেজ, দিনে রোদের তেজ! উত্তরে তাপের ওঠানামা, আর ক’দিন থাকবে শীত?